Dhaka Mail Logo

বিনোদন

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৯তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা) প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আজ রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

নিজের সিনেমা অস্কারের জন্য মনোনীত হওয়ায় উচ্ছ্বসিত মেজবাউর রহমান সুমন। সংবাদমাধ্যমকে বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। “রইদ”-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’

roid-tushi-20251217181342_20260205_204446555_(1)

গেল বছরের শেষে ট্রেলার দিয়ে মুগ্ধতা ছড়ায় ‘রইদ’। চলতি বছরের শুরুতে সিনেমাটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম তথা আইএফএফআর-এর ৫৫তম আসরে মুগ্ধতা ছড়ায় ছবিটি। পরে আরও একাধিক ফেস্টিভ্যালে অংশ নেয় সিনেমাটি। গেল কোরবানি ঈদে প্রেক্ষাগৃহেও ছড়ায় মুগ্ধতা।

‘রইদ’ গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধিমানের চিত্রনাট্যে নির্মিত হয় ছবিটি। 

noor_20260416_172644599_20260603_182619463_(1)

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে জায়গা করে নেয় চারটি চলচ্চিত্র। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।

আরআর