Dhaka Mail Logo

বিনোদন

রায়হান রাফীর হাতে একগুচ্ছ সিনেমা, কোনটা কবে আসবে?

রাফিউজ্জামান রাফি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

নানাবিধ সীমাবদ্ধতার কারণে অধিকাংশ নির্মাতা যেখানে সিনেমা বানানোর আগে দশবার ভাবছেন সেখানে রায়হান রাফী কাটাচ্ছেন ব্যস্ত সময়। উপহার দিচ্ছেন একের পর এক দর্শকনন্দিত সিনেমা। হাতে রয়েছে তার একগুচ্ছ ছবি। সেগুলোর কোনটা কবে আসবে— জানতে যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে।

শুরুতেই রাফীর ভাষ্য, ‘কোন সিনেমা কবে আসবে, কোন ছবির কাজ শুরু হবে— নির্ভর করে প্রযোজনা সংস্থার ওপর। তবে নিজের নির্মিত ও নির্মিতব্য প্রকল্প নিয়ে পরিচালকের পরিকল্পনা থাকে।' সে পরিকল্পনা-ই ঢাকা মেইলকে জানালেন রাফী। 

andhar

শুরু করলেন ‘আন্ধার' দিয়ে। অক্টোবরে আসছে জানিয়ে বললেন, ‘‘সবার আগে ‘আন্ধার' আসবে। এডিটিং চলছে। সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র নেওয়ার বিষয় আছে। এই ছবি নিয়েই আপাতত আমার যত ব্যস্ততা। এটা শেষ করে বাকি কাজে মন দেব।''

এ বছরই প্রেক্ষাগৃহে আসার কথা সুড়ঙ্গ মাসুদের। আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রযোজনা সংস্থা আলফা আই। রাফীর পরিকল্পনাও সেরকম। বললেন, ‘‘সামনেই ‘সুড়ঙ্গ ২'-এর কাজ শুরুর পরিকল্পনা আছে। তবে শুটিং কবে থেকে হবে নির্দিষ্ট করে বলতে পারবে প্রযোজনা সংস্থা। সুড়ঙ্গ ২-এর ব্যাপারে বলা হয়েছিল ডিসেম্বরে আসবে। এখনও যেহেতু তারা সিদ্ধান্ত পরিবর্তন করেনি তাহলে হয়তো ডিসেম্বরেই আসবে।''

758245240_1001828362869000_4171439853703375752_n

এদিকে ‘রেহানা মরিয়ম নূরে'র পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে রাফী নির্মাণ করছেন ‘আইস'। চলচ্চিত্রটি মর্যাদাপূর্ণ ‘কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬’-এ নির্বাচিত হয়েছে। জানুয়ারিতে জ্বলে উঠতে পারে লাইট-ক্যামেরা। এরকম জানিয়ে রাফী বললেন, ‘‘আইস’ নিয়ে আগামী বছরের জানুয়ারিতে শুটে যেতে পারি। ওই বছর-ই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। ফেস্টিভ্যালগুলোতেও যাবে। এটা অন্য ধরণের সিনেমা হবে।’’ 

রাফী বললেন, ‘‘এ বছর আমার দুটি সিনেমা আসবে, সামনে বছরও আসবে দুটি। আগামী বছরের দুই ঈদে মুক্তি পাবে। যে ছবিগুলোর কথা বললাম এরমধ্যেও থাকতে পারে। তবে এখনই কিছু বলতে পারছি না। বিষয়গুলো প্রযোজনা সংস্থা ঠিক করবে।’’

images_(71)

পর্দায় শাকিব খানকে তুফানরূপে হাজির করে দর্শকের মন ভরিয়েছিলেন রাফী। সিনেমাটির শেষে জানানো হয়েছিল ‘তুফান টু’ লোডিং। অপেক্ষায় মুখিয়ে শাকিব অনুরাগীরা। রাফী জানালেন, ছবিটি নিয়ে পরিকল্পনা আছে তার। তবে সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করতে হচ্ছে। 

বললেন, ‘‘তুফান-২’ আমার সাইন করা। শাকিব ভাই, আমার শিডিউল, পরিকল্পনা— ব্যাটে বলে মিললেই হয়তো শুরু হবে। এটি বড় ছবি। বিশাল বাজেটের। দেশের পরিস্থিতিও এখন একটু ডিফিকাল্ট। খেয়াল করে দেখবেন নতুন কোনো সিনেমার শুটিংও অনেক দিন হচ্ছে না। তাই সবকিছু ব্যাটে বলে মিললেই হয়তো আলফা আই-এসভিএফ শুরু করবে।’’

514477810_23941034758881119_6377861092873498231_n

গেল কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে দেখা গেছে রাফী নির্মিত ‘প্রেসার কুকার’। নারী কেন্দ্রিক এ সিনেমায় তিনি এক করেছিলেন দেখা গেছে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরীকে। ছবিটি ওটিটিতে দেখতে মুখিয়ে আছেন দর্শক। প্রসঙ্গটি তুলতেই দিলেন সুখবর। বললেন, ‘‘দুই-এক মাসের মধ্যেই দেশের একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘প্রেসার কুকার’। এরইমধ্যে সাইন হয়ে গেছে। ট্রেলার প্রকাশের মাধ্যমে ওই ওটিটি থেকে ঘোষণা দেওয়া হবে।’’

আরআর