Dhaka Mail Logo

বিনোদন

মাতৃত্বের পর দৈহিক গড়ন নিয়ে কটাক্ষ, জবাব দিলেন ক্যাটরিনা 

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

মাতৃত্বের কারণে ওজন বেড়েছে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে। সে ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই নেটিজেনদের নজরে আসে। এরপর থেকেই ক্যাটের মুটিয়ে যাওয়া নিয়ে চলছে কাটাছেঁড়া। বিষয়টি নজরে আসতেই নিন্দুকদের জবাব দিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে মা হওয়া পরবর্তী স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা। জানিয়েছেন, সন্তান জন্মের পর শুধু সৌন্দর্যে নয়, ত্বকেও পরিবর্তন এসেছে তার। অভিনেত্রীর কথায়, “আমি যখন মডেলিং ও অভিনয় ক্যারিয়ার শুরু করি, তখন সৌন্দর্য নিয়ে নানা ধরনের গতবাঁধা প্রচলিত ধারণা ছিল। তবে এখন আমার কাছে নিজেকে সেরাভাবে তুলে ধরার অর্থ হলো অন্তর থেকে ভালো অনুভব করা। আর সামগ্রিকভাবে নিজের যত্ন নেওয়ার মাধ্যমেই সেই অনুভূতি আসে।” 

বাহ্যিক সৌন্দর্যর চেয়ে ভেতরের সুস্থতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন ভিকিপত্নী। সেজন্য সুষম খাবার খাচ্ছেন, নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখছেন এবং মেডিটেশন করছেন। তিনি বলেন, “সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ রোদে থাকি এবং দিনের প্রথম একঘণ্টা মোবাইল, কম্পিউটার, ট্যাবের স্ক্রিন থেকে দূরে থাকি। আমার মনে হয়, আপনি যখন ভেরতর থেকে সুস্থ বোধ করেন, সেই আত্মবিশ্বাসই আপনার বাহ্যিক চেহারায় ফুটে ওঠে। আর এটাই আমার কাছে সৌন্দর্যের আসল সংজ্ঞা।”

গেল সোমবার আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর থেকে ক্যাটরিনাকে কটাক্ষের শুরু। দৈহিক গড়ন নিয়ে নানারকম মন্তব্যের পাশাপাশি নায়িকার ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করেন অনেকে। সরাসরি নিন্দুকদের প্রসঙ্গ না টেনে সেসবের জবাব দিলেন ক্যাটরিনা। 

আরআর