শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ- ভিকি কৌশল

গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। এর মধ্যে কেটে গেছে সাড়ে তিন মাস। এই সময়টায় ক্যামেরার সামনে দাঁড়াননি ক্যাট। কিন্তু বেশ কয়েকবার ক্যামেরার সামনে এসেছিলেন বাবা ভিকি কৌশল।

তবে অবশেষে ক্যামেরার সামনে ধরা দিলেন সদ্য মা হওয়া ক্যাটরিনা কাইফ। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। ক্যাটকে দেখা যায় তাঁর ব্যক্তিগত গাড়ির ভেতরেই। সঙ্গে ছিলেন তাঁর ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। অভিনেত্রীর পরনে ছিল সাধারণ কালো রঙের জাম্পার এবং মুখে ছিল কালো মাস্ক। পাপারাজ্জিদের দেখে মাস্ক না খুললেও, গাড়ির ভেতর থেকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।  

katrina_-vikhi

নতুন সদস্যকে ঘিরেই ক্যাটরিনা-ভিকির রোজনামচা। তাই মেকআপ, স্টাইল করার সময় হাতে বড়ই কম। ক্যাটকে দেখে তেমনটাই মনে হলো। ব্যস্ততা থাকলেও জীবনের নতুন অধ্যায়ে যে নায়িকা বড়ই খুশি, ক্যাটরিনার মুখের জেল্লা আভাস দিচ্ছিল তেমনই। 

গত মাসে সামাজিক মাধ্যমে সন্তানের হাতের ছবি প্রকাশ করে ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। একমুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ 

যৌথ বিবৃতিতে তারা আরও লিখেছেন, “বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে।”

২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। 

ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে আরও অভিনয় করেন বিজয় সেতুপতি প্রমুখ। অন্যদিকে ভিকিকে শেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানা।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর