শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেখতে কার মতো ক্যাটরিনার ছেলে— জানালেন অভিনেত্রীর শ্বশুর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

দেখতে কার মতো ক্যাটরিনার ছেলে— জানালেন অভিনেত্রীর শ্বশুর 

সন্তান জন্মের সাত মাস পেরিয়ে গেলেও ছেলেকে সামনে আনেননি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। তাই অনুরাগীদের কৌতূহল দিন দিন বেড়েই চলছে। এবার তাদের কিছুটা স্বস্তি দিলেন ভিকির বাবা শ্যাম কৌশল।

ভারতীয় সংবাদমাধ্যমকে শ্যাম জানান, সন্তান বিহান দেখতে ভিকির মতো হয়েছে। তিনি বলেন, ‘ও আমার জীবনে বদলে দিয়েছে। কাজে ব্যস্ত থাকলে যখন ওকে কাছে পাই না কিংবা জড়িয়ে ধরতে যখন পারি না, তখন ভিডিও কলে কথা বলি। সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ থাকব বিহানকে জীবনে আনার জন্য। পৃথিবীতে সন্তানের কারণে যে সমস্ত লোকেরা ভাগ্যবান, আমি তাঁদের মধ্যে অন্যতম। ছেলে, পুত্রবধূ, নাতিকে নিয়ে ভরা সংসার।’

a45966db-6f11-4ae4-80fe-464f2f7fa57c

সন্তান জন্মের পর বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে ভিকি বলেছিলেন, ‘এই প্রথম এমন হচ্ছে। আমার এখন খুব ভয় হয়। মনে হয়, কোনও ভাবেই ফোনটা হারিয়ে ফেলা যাবে না। আগে ফোন নিয়ে মাথাই ঘামাতাম না। কিন্তু এখন ফোনে ভর্তি আমার সন্তানের ছবি ও ভিডিও। সারাদিন সেগুলি দেখি আমি।’

এদিকে প্রিয় তারকা দম্পতির সন্তানের মুখ দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা। তবে সহসা সেটি হচ্ছে না। যদিও পাপারাজ্জিরা তারকাদের ব্যক্তিজীবন ফ্রেমবন্দি করতে সদা তৎপর। সে পথও বন্ধ করেছেন ভিকি-ক্যাটরিনা। ছেলেকে নিয়ে দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে ছবি মামাদের মুখ দেখান ছেলের। সেইসঙ্গে অনুরোধ জানান, বিহানের ছবি প্রকাশ্যে না আনার। নায়ক-নায়িকার কথা রেখেছেন ফটো শিকারীরা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর