Dhaka Mail Logo

বিনোদন

সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি 

বিনোদন ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

মাইক্রোফোনের সামনে দাঁড়ালে শ্রোতার অভাব হয় না অ্যামি ভির্কর। পর্দায়ও পান দর্শক। এবার তার অনুরাগিদের জন্য দুঃসংবাদ। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাঞ্জাবি এ গায়ক ও বলিউড অভিনেতার জীবন। তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল আততায়ীরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গেল ৫ সেপ্টেম্বর রাতে ব্রিটিশ কলম্বিয়ার একটি রাস্তায় ঘটেছে ঘটনাটি। জানা গেছে সেখানে শো করতে গিয়েছিলেন অ্যামি। শো শেষে ফেরার সময় একটি কালো রঙের এসইউভি থেকে অ্যামিকে বহন করা গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলো ছোড়ে। 

তবে গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ গুলি-কাণ্ডের সঙ্গে অ্যামির যোগসূত্র জানা যায়নি এখনও।  তদন্তকারীদের অনুমান, ওই গাড়িটির সঙ্গে গুলিকাণ্ডের যোগ রয়েছে।

এদিকে অ্যামির বাবা অভিনেতা কুলজিৎ সিং জানিয়েছেন, অতার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কে বা কারা কোন কারণে গুলি চালাল— খতিয়ে দেখছে পুলিশ। তবে কোনো হতাহতের খবর না পেয়ে স্বস্তিতে তার ঘনিষ্ঠরা। এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অ্যামি। 

আরআর