বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৩৫ বছরে চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম

শেয়ার করুন:

৩৫ বছরে চলে গেলে জনপ্রিয় সংগীতশিল্পী

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। বুধবার (২২ অক্টোবর) দিল্লিতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। ভাইরাল ভবানি নামে একটি পেজ ইনস্টাগ্রামে গায়কের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে। সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে ঋষভ দিল্লিতে গিয়েছিলেন, সেখানেই ঘটনাটি ঘটে। 

ভাইরাল ভবানি গায়কের মৃত্যুর খবর জানিয়ে লিখেছে, ‘বিনোদন জগতের জন্য এক মর্মান্তিক খবর। অত্যন্ত মৃদুভাষী এবং দয়ালু প্রকৃতির মানুষ অভিনেতা ও গায়ক ঋষভ ট্যান্ডন গত রাতে দিল্লিতে মারা গিয়েছেন। একথা তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন। দিল্লিতে ঋষভ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।’

গায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে। তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন যে তিনি কিছু নতুন প্রকল্পে কাজ করছিলেন এবং বেশ কয়েকটি অসমাপ্ত ট্র্যাক সম্পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর কাছে সঙ্গীত কেবল একটি পেশা ছিল না, বরং একটি আধ্যাত্মিক সাধনা ছিল।

শ্রোতাদের কাছে তিনি ফকির নামেও পরিচিত ছিলেন। গায়ক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পরে ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ইয়ে আশিকি’, ‘চাঁদ তু’, ‘ধু ধু করকে’, এবং ‘ফকির কি জুবানি’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘ইশক ফকিরানা’ গানটি ভাইরাল হয়েছিল। ঋষভ অভিনীত ছবিগুলো ‘ফকির – লিভিং লিমিটলেস’, ‘রাশনা: দ্য রে অফ লাইট’। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর