Dhaka Mail Logo

বিনোদন

১৬ বছরে বাড়ি থেকে বের করে দেন বাবা-মা, কঠিন সময় শুরু হয় অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

প্রথমবারের মতো শুরু হয়েছে বিগ বস বাংলা। সঞ্চালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। শুরুতেই একঝাঁক তারকা প্রতিযোগী এনে জমিয়ে দিয়েছেন দাদা। যাদের মধ্যে অন্যতম অভিনেত্রী সৃজলা গুহ। নিজের জীবনের গল্প বলে তাক লাগিয়েছেন তিবি। জানিয়েছেন, ১৬ বছর বয়সে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে। এরপর সম্মুখীন হতে হয় চরম বাস্তবতার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগবসের ঘরে এসে সৃজলা জানান, অল্প বয়সে শুরু হয় তার জীবনের কঠিনতম লড়াই। যে বয়সে বাড়িতে কিশোর-কিশোরীদের জীবন কাটে বাবা-মায়ের স্নেহের ছায়ায় এবং বন্ধুদের সঙ্গে হল্লা করা সেই ১৬ বছরে বাবা-মায়ের বাড়ি ছাড়তে হয় তাকে।

srijla_guha_pihu_of_mon_phagun_shares_bold_photos_07

অভিনেত্রীর জন্ম মেক্সিকোতে। পরে বাবা-মায়ের সঙ্গে ভারতে চলে আসেন। তবে মেক্সিকো ছাড়লেও সেখানকার নিয়মকানুন মেনে চলতেন সৃজলার বাবা-মা। দেশটির রীতি অনুযায়ী ১৬ বছর বয়সে সৃজলাকে বাড়ি থেকে বের করে দেন তারা। নিজের পায়ে দাঁড়াতে বলেন।

বিগ বসের আসরে কঠিন অতীতের গল্প ভাগ করে নেওয়ার সময় চোখ ভিজে উঠে সৃজলার। সে গল্পে নড়ে বসেন অন্যরাও। তবে অভিনেত্রী জানান, অল্প বয়সে পথে নামার কারণে স্বাধীন ও শক্তিশালীভাবে বেড়ে উঠেছেন তিনি। 

526210812_4025121644299936_131871287439324371_n_1767730353048_1767730364904

পশ্চিমবঙ্গের ছোটপর্দার জনপ্রিয় মুখ সৃজলা। মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি। লেখালেখির বাতিকও আছে তার। এরইমধ্যে বেরিয়েছে কবিতার বই। 

আরআর