রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

২০১৩ সালে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবি দিয়ে মুগ্ধ করেছিলেন দীপিকা পাডুকোন। এক যুগ পর এসে সিনেমাটি মুগ্ধ করল চলচ্চিত্র বিষয়ক বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পুরস্কারের কমিটিকে। সিনেমাটির একটি দৃশ্য অ্যাকাডেমির ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অ্যাকাডেমির ইনস্টাগ্রামে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর যে ছবি ভাসছে তাতে দেখা যাচ্ছে ন্যায়না ও বানিকে গল্প করতে। ক্যাপশনে লেখা হয়েছে, “ন্যায়নার কাছ থেকে মনে রাখার মতো একটি কথা, ‘চোখের সামনে যেটা রয়েছে, সেটাকেই উপভোগ করো।” ন্যায়না চরিত্রটি দীপিকার। এতে তাকে মেধাবী ও গম্ভীর মেডিকেল ছাত্রী হিসেবে দেখা যায়। 

অ্যাকাডেমির মনে ধরা ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এ? সিনেমাটি চার বন্ধুর বন্ধুত্ব, ভালোবাসা, ক্যারিয়ার ও স্বপ্নের টানাপোড়েনের গল্পে নির্মিত। শুরুতে দেখা যায় মানালির বরফে ঢাকা পাহাড়ে চার বন্ধুর ট্র্যাকিং ট্রিপ। যেখানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে ন্যায়না। বানির প্রতি পেম ভর করে তার ওপর। তবে বানির সময় নেই। সে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যায়। 

আট বছর পর ফের দেখা হয় চার বন্ধুর। ততদিনে সবাই যার যার মতো কর্মজীবনে থিতু হয়েছে। বানি একজন সফল ট্রাভেল শোয়ের আন্তর্জাতিক চিত্রগ্রাহক। বন্ধুদের সাক্ষাৎ ও বনি-ন্যায়নার পুরনো আবেগের উঁকিতে ঝলমল করে ওঠে পর্দা। 

দীপিকার এমন অর্জনে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, “হাজার হাজার ছবি দেখেছি। কিন্তু ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ সব সময় অন্য রকম অনুভূতি দেয়। যতবার দেখি ততবারই মনে হয় বছরে অন্তত একবার এই ছবিতে ফিরে আসি।” অন্য একজনের কথায়, “ছবিটি চিরকাল আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে।” । 

‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বানি চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অদিতি চরিত্রে কল্কি কেকল্যাঁ এবং অবিনাশ ওরফে 'অভি' দেখা গেছে আদিত্য রায় কাপুরকে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর