Dhaka Mail Logo

বিনোদন

অস্কারে চড়কাণ্ডে আলোচিত উইল স্মিথ এবার আল্লু-দীপিকার সিনেমায়! 

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

২০২২ সালের অস্কারের আসরের আলোচিত নাম ছিল উইল স্মিথ। সেবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতলেও সেসব আড়ালে পড়ে যায় চড়-কাণ্ডে। স্ত্রী জাডা পিঙ্কেটের ন্যাড়া মাথা নিয়ে তামাশায় মাতায় উপস্থাপক ক্রিস রকের গালে কষে চড়ে মেরে বসেন তিনি। এতে অনেকের চোখে বনে গেলেও শাস্তি হিসেবে হজম করতে হয় একাডেমির নিষেধাজ্ঞা। নতুন খবর হলো এবার ভারতীয় সিনেমায় নাম লেখাচ্ছেন স্মিথ। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাওয়ান’ খ্যাত অ্যাটলির ‘রাকা’ সিনেমায় দক্ষিণের আল্লু অর্জুন ও বলিউডের দীপিকা পাডুকোনের সঙ্গে দেখা যাবে স্মিথকে। খল চরিত্রে অভিনয় করবেন তিনি। এরইমধ্যে হয়েছে লুক সেট। ভারতের বাইরে শুটিং হবে স্মিথের অংশের। অভিনেতার সুবিধাজনিত সময়ে দেওয়া শিডিউল অনুযায়ী হবে দৃশ্যধারণ। 

পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও সামলাচ্ছেন অ্যাটলি। এমনভাবে তৈরি করেছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে ভারতীয় সিনেমায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব অ্যাকশন দৃশ্য। দীপিকা ও আল্লুকে দেখা যাবে যোদ্ধার চরিত্রে। ৮০০ কোটি বাজেটে নির্মাণ করা হবে ছবিটি।

এর আগেও ভারতীয় ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন স্মিথ। বিভিন্ন সময় সালমান খান অমিতাভ বচ্চনদের সঙ্গে কথাও এগিয়েছিলেন। শাহরুখ খানের সঙ্গেও স্ত্রিন শেয়ারে আগ্রহ দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার যেন স্মিথের অপেক্ষার অবসান ঘটছে।

আরআর