বিনোদন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
ছোটপর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও তাসনুভা তিশা। দীর্ঘদিন ধরে তাঁদেরকে একসঙ্গে পর্দায় দেখা যায় না। ভক্তদের কৌতূহল কেন তাঁদের জুটি ভেঙে গেল। এবার জুটি ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আরশের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে। যে কারণে ওর সঙ্গে কাজ করা বন্ধ রেখেছিলাম। ও আমার সঙ্গে বেয়াদবি করেছিল। কী হয়েছিল জানি না। অনেক দিন ধরে আমাদের দেখা বা ফোনেও সেভাবে কথা হয়নি। তবে সেই সময় মাঝে মাঝে ম্যাসেজে কথা হলে বলেছিলাম, কাজের খাতিরে আমাদের বোঝাপড়া ঠিক করে নেওয়া দরকার। কারণ দর্শকেরা আমাদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করেন।’
তিশা জানান, আরশের অভিনয়ের ভক্ত তিনি। অভিনেত্রীর ভাষ্য,‘ওর অভিনয় ভীষণ ভালো লাগে। আরশের সঙ্গে প্রথম কাজ, এবং দুই বছর পর যখন আবার ওর সঙ্গে কাজ করলাম তখন দেখলাম একজন অভিনেতা হিসেবে কতটা উন্নতি করেছে। সে আসলেই দারুণ অভিনয় করে।’
তিশা-আরশ অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে, অভিনয় নয়’, আপন মানুষ’, ‘কেউ একজন তুমি’, ‘১৬ আনা প্রেম’, ‘অভিনয়ের সংসার’ ইত্যাদি।
ইএইচ/