Dhaka Mail Logo

বিনোদন

দর্জি থেকে বক্স অফিস কাঁপানো অভিনেতা, কে এই ইন্দ্রান্স?

বিনোদন ডেস্ক

২৯ জুন ২০২৬, ০১:১২ পিএম

পর্দায় চরিত্রের দৈর্ঘ্য কতক্ষণ তা দিয়ে অভিনেতার অভিনয় দক্ষতাকে মাপা যায় না। বরং চরিত্রটি দর্শকের মনে কতটা দাগ কাটল সেটাই মুখ্য। সম্প্রতি মুক্তি প্রাপ্ত তামিল ব্লকবাস্টার সিনেমা ‘কারুপ্পু’ -তে ছোট চরিত্রে যাদু দেখিয়েছেন অভিনেতা ইন্দ্রান্স। সিনেমা শেষ হয়ে গেলেও তার রেশ ভুলতে পারছেন না দর্শক। তবে তাঁর পর্দার পেছনের জীবনটা সিনেমার গল্পকেও হার মানাবে।

image

১৯৫৬ সালের ১৬ মার্চ তিরুবনন্তপুরমে জন্ম এই অভিনেতার। জন্মসূত্রে তাঁর নাম সুরেন্দ্রন কোচুভেলু। ছোটবেলায় পড়াশোনায় ভীষণ মেধাবী ছিলেন। ক্লাসের প্রথম হওয়া সত্ত্বেও অভাবের কারণে স্কুল ছেড়ে দিতে হয়। স্কুলের বেতন ও ইউনিফর্ম কেনার মতো অর্থ ছিল না তাঁর পরিবারের ছিল না।

অনুষ্ঠানে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন দক্ষিণী তারকা

বেঁচে থাকার তাগিদে মাত্র ১০-১১ বছর বয়সে চাচার কাছে দর্জির কাজ শিখতে শুরু করেন তিনি। পরে ভাইয়ের সঙ্গে মিলে তিরুবনন্তপুরমে খোলেন ‘ইন্দ্রান্স ব্রাদার্স টেইলার্স’ নামের একটি দোকান। দর্জির দোকানই রুপালি পর্দার দরজা খুলে দেয়।

image

কাপড় কাটার নিখুঁত হাত থাকার কারণে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। কাজের ফাঁকে তাঁর রসবোধ এবং শেখার আগ্রহ দেখে পরিচালকদের নজর কাড়ে। দূরদর্শনের ছোটখাটো সিরিয়াল দিয়ে শুরু হয় ক্যামেরার সামনের পথচলা। এরপর পদ্মরাজন, বেণু নাগাবল্লীর মতো প্রখ্যাত পরিচালকদের সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। তার ঝুলিতে রয়েছে প্রায় ৫০০শ-এর বেশি সিনেমা। 

চেহারার কারণে পরিচালকরা কাজ দিতে চাইতেন না এই অভিনেতাকে

মালয়ালম সিনেমা ‘আলোরুক্কাম’-এর জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। এরপর ২০২১ সালের ওটিটি কাঁপানো সিনেমা ‘হোম’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননা লাভ করেন তিনি।image

এবার তামিল সিনেমা ‘কারুপ্পু’-তে একজন সুবিচারপ্রার্থী বাবার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের ক্রাশ বনে গেছেন ৭০ ছুঁইছুঁই এই অভিনেতা। বিশেষ করে তামিল সুপারস্টার সুরিয়ার মুখোমুখি তাঁর অভিনয় দেখে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। সুরিয়া ও তৃষা কৃষ্ণান অভিনীত এ সিনেমাটি বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে।

এক দিনে প্রাণ হারালেন ২ জন, শোকস্তব্ধ দক্ষিণী

আগামী ১২ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘কারুপ্পু’। 

ইএইচ/