Dhaka Mail Logo

বিনোদন

আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

২৫ জুন ২০২৬, ০২:৩৮ পিএম

আবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। গত বছরের ডিসেম্বরে স্থগিত হওয়া কনসার্টটি ফের আয়োজনের উদ্দেগ নিয়েছে মেইন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি।

১৩ ডিসেম্বরই হচ্ছে আতিফ আসলামের কনসার্ট

এ প্রসঙ্গে ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’-এর পরিচালক কাজী রাফসান গণমাধ্যমকে বলেন, ‘গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।’

Atif_aslam

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়; এটি আমাদের দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।’

বাবা হয়েছেন আতিফ আসলাম 

তবে কোথায় বসবে আতিফ শো তা এখনও চূড়ান্ত হয়নি। ভেন্যুর বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়ে আয়োজকরা। 

image

আয়োজকদের পক্ষে থেকে বলা হয়েছে, যারা গত বছর টিকিটের টাকা ফেরত নেননি তাঁরা mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Apply’-এর মাধ্যমে  অতিফের সুরের জাদু উপভোগ করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। এমনকি কোনো অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে টিকিট 
পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজকরা।  

আতিফ আসলামের কণ্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং প্রকাশ 

উল্লেখ্য, টিকিট ফেরত দিয়ে যারা এখনও রিফান্ড পাননি, তাদের জন্য সুখবর। তারাও চাইলে mainstage.show ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদনটি প্রত্যাহার করে নিজের টিকিটটি পুনরুদ্ধার করতে পারেন। আবেদন পাওয়ার পর তা যাচাই করে সম্পূর্ণ বিনামূল্যে নতুন টিকিট ইস্যু করে তা পৌঁছে দেওয়া হবে।