Dhaka Mail Logo

বিনোদন

মৃত্যুর ১৭ বছর পরও সুরের জাদুতে বিশ্ব মাতাচ্ছেন মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক

২৫ জুন ২০২৬, ১২:৪২ পিএম

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ২৫ জুন বিশ্ববাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। মৃত্যুর দীর্ঘ সময় পরও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। জানা গেছে, চলতি বছরে তাঁর প্রায় ৫০ লাখ অ্যালবাম বিক্রি হতে যাচ্ছে। যা সংগীত ইতিহাসের বিরল রেকর্ড।

রেকর্ড ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বব্যাপী মাইকেল জ্যাকসনের ২৫ লাখ অ্যালবাম বিক্রি হয়েছে। এর মধ্যে ৫ লাখের বেশি বিক্রি হয়েছে সিডি, এলপি ও ডিজিটাল ডাউনলোডের মাধ্যমে। বাকিগুলো এসেছে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে। অথচ গত বছর মোট ১৭ লাখ অ্যালবাম বিক্রি হয়েছিল। অর্থাৎ, চলতি বছরের অর্ধেক সময়ে তিনি গত বছরের রেকর্ড ভেঙে ফেলেছেন।

বিবার-টেলরদের পেছনে ফেলে আবারও শীর্ষে মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসনের তুমুল জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে সম্প্রতি মুক্তি পাওয়া বায়োপিক ‘মাইকেল’। সিনেমাটি নিয়ে নানা সমালোচনা থাকলেও বক্স অফিসে অসংখ্য রেকর্ড গড়েছে। বিশ্বব্যাপী ইতিমধ্যে সিনেমাটি প্রায় ৯৪ কোটি মার্কিন ডলার (প্রায় ১১ হাজার ৯২ কোটি টাকা) ব্যবসা করেছে। 

mai

চলচ্চিত্র সমালোচকদের কাছে সিনেমাটি খুব একটা প্রশংসা পায়নি। রিভিউ ওয়েবসাইট ‘রটেন টম্যাটোস’-এ এর রেটিং মাত্র ৩৭ শতাংশ। সমালোচকদের মতে, এটিকে পুরোপুরি জীবনীনির্ভর সিনেমা না। কারণ, সিনেমাতে অনেক সত্য ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে। 

বাবার বায়োপিক নিয়ে আপত্তি মাইকেল জ্যাকসনের মেয়ের

জীবদ্দশায় নানা বিতর্ক, আইনি লড়াই তাড়া করে বেড়িয়েছিল এই পপ তারকাকে। এমনকি সম্প্রতি তাঁর মেয়ে প্যারিস জ্যাকসনও বাবার সম্পত্তির হিসাব নিয়ে আইনজীবীদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মাঝে আজও রাজত্ব করে চলেছেন মাইকেল জ্যাকসন। শপিং মল থেকে শুরু করে রাস্তাঘাটে মাইকেলের ‘ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ’ গানটি বাজলে তরুণরাও তাঁর সঙ্গে তাল মেলাতে শুরু করে।

maikel

১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মাইকেল জ্যাকসন খুব অল্প বয়সেই সংগীতজগতে যাত্রা শুরু করেন। ১৯৬৪ সালে ভাইদের সঙ্গে ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তার পথচলা শুরু হয়। পরে একক শিল্পী হিসেবে তিনি বিশ্বসংগীতের অন্যতম উজ্জ্বল তারকায় পরিণত হন।

সমালোচকদের বুড়ো আঙুল দেখাল 'মাইকেল', তিন দিনে ২০০ মিলিয়ন ছুঁই ছুঁই

১৯৭১ সালে একক ক্যারিয়ার শুরু করার পর আশির দশকে বিশ্বসংগীতে একচ্ছত্র আধিপত্য গড়ে তোলেন তিনি। এরই ধারাবাহিকতায় তাঁর নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয় ‘পপসম্রাট’ উপাধি।

image

দীর্ঘ সংগীতজীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান। গানের পাশাপাশি তার অসাধারণ নৃত্যশৈলী, মঞ্চ পরিবেশনা এবং বিখ্যাত ‘মুনওয়াক’ নাচ তাঁকে দর্শক হৃদয়ে অমর করে রেখেছে।