রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সমালোচকদের বুড়ো আঙুল দেখাল ‘মাইকেল’, তিন দিনে ২০০ মিলিয়ন ছুঁই ছুঁই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

সমালোচকদের বুড়ো আঙুল দেখাল ‘মাইকেল’, তিন দিনে ২০০ মিলিয়ন ছুঁই ছুঁই

গেল ২৪ এপ্রিল মুক্তি পেয়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। মুক্তির তৃতীয় দিনে বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। অ্যান্টোনি ফুকোয়া পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রত্যাশার চেয়ে কয়েকগুণ বেশি উপার্জন করেছে। ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহের মাঝামাঝি শুধু যুক্তরাষ্ট্রে প্রায় ৯৪ থেকে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে নতুন ইতিহাস গড়বে ছবিটি, যা বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলারের রেকর্ড স্পর্শ করতে পারে।

image


বিজ্ঞাপন


মুক্তির প্রথম দিন ছবিটি প্রায় ৩৮.৫ মিলিয়ন ডলার আয় করেছে। সমালোচকদের নেতিবাচক রিভিউ সত্ত্বেও সাধারণ দর্শক ও জ্যাকসন ভক্তরা প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছেন। বিশ্বের ৮২টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মধ্যে ৬৪টি দেশে বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে এটি। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে সর্বকালের সেরা মিউজিক্যাল বায়োপিক ওপেনিংয়ের রেকর্ড গড়েছে ‘মাইকেল’। এমনকি ফ্রান্সেও ওপেনিং ডে-তে ‘অপেনহাইমার’ ও ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র মতো ব্লকবাস্টার সিনেমাকে পেছনে ফেলেছে। মেক্সিকো, ইতালি এবং জার্মানিতেও রমরমা ব্যবসা করছে ছবিটি।

আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, একই দিনে মুক্তি পাবে বাংলাদেশে

বাবার বায়োপিক নিয়ে আপত্তি মাইকেল জ্যাকসনের মেয়ের

ছবির প্রযোজনা ও বিতরণ সংস্থা লায়ন্সগেটের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শক যদি তাদের পছন্দের জিনিস পায়, তবে তারা যে কোনো বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে ফিরে আসবে। ‘মাইকেল’ সিনেমাটি তার বড় প্রমাণ।


বিজ্ঞাপন


image

প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমাতে মাইকেলের শৈশব থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। তবে কাহিনীর ব্যাপ্তি ১৯৯৩ সালের আগের সময়টুকুতে সীমাবদ্ধ রেখেছেন নির্মাতা। কারণ, সংগীতের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের মানুষের মনে জায়গা করে নেওয়া জ্যাকসনের ব্যক্তিগত জীবন ছিল বেশ বিতর্কিত। শিশু যৌন নির্যাতনের মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযোগে ২০০৩ সালে কারাগারে যেতে হয়েছিল জ্যাকসনকে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন থাকায় সমালোচিত বিষয়গুলো এড়িয়ে গেছেন পরিচালক।

মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গান উদ্ধার

প্রথম ঝলকে মাইকেল জ্যাকসনের চমক!

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইপো জাফার জ্যাকসন।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর