images

বিনোদন

রণবীরের ছেড়ে দেওয়া ছবিতে সালমান খান? 

বিনোদন ডেস্ক

১৯ জুন ২০২৬, ১২:১৬ পিএম

বলিউডের বাতাসে নতুন গুঞ্জন। শেষ মুহূর্তে রণবীর সিং ছবি থেকে সরে দাঁড়ানোয় ‘ডন ৩’ সিনেমায় যুক্ত হচ্ছেন সালমান খান। এক মাসের মধ্যে কয়েকবার পরিচালক ফারহান আখতারের সঙ্গে গোপন বৈঠকে বসেছেন বলিউড ভাইজান। বৈঠাকের সূত্র ধরে অনেকে ভাবছেন, রণবীরকে বাদ দিয়ে ‘ডন’ চরিত্রে সালমানকে নিচ্ছেন নির্মাতা। 

তবে ভারতীয় গণমাধ্যমের সূত্র বলছে অন্য কথা। ডন ৩ নয়, তাঁদের বৈঠকের কারণ একটি পিরিয়ড অ্যাকশন ছবি। ঐতিহাসিক পটভূমির সিনেমাটি অনেক বড় পরিসরে বানানোর প্ল্যান চলছে। ছবির মূল ভাবনা ও স্ক্রিপ্ট সালমানের বেশ পছন্দ হয়েছে। তিনিও ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন। তবে তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায় আছে। কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। 

বলিউড থেকে নিষিদ্ধ হতেই মুখ খুললেন রণবীর 

পরিচালকের ইচ্ছা, ঐতিহাসিক অ্যাকশন ছবিটি এক পর্বে শেষ না করে দুই খণ্ডে পর্দায় আনা। চলতি বছরের শেষ দিকে আসতে পারে ছবির আনুষ্ঠানিক ঘোষণা। সালমান এখন রাজ অ্যান্ড ডিকে-র একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। 

সম্প্রতি ‘ডন ৩’ থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন রণবীর। শেষ মুহূর্তে ছবির কাজ ছেড়ে দেওয়ায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তাঁর বিরুদ্ধে অসহযোগিতার নোটিশ জারি করে। ফলে ইন্ডাস্ট্রিতে রণবীর এখন বেশ কোণঠাসা। 

৫০ কোটি পারিশ্রমিক নিলেন রণবীর সিং, সঞ্জয়-অক্ষয় কত পেয়েছেন?

রণবীর তাঁর ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির ছবি দুইটা ভারতের সর্বচ্চো আয়কারী রেকর্ড  গড়েছে। এ সিনেমায় এক গুপ্তচরের ভুমিকায় অভিনয় করেন অভিনেতা।   

ইএইচ/