মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

বলিউড থেকে নিষিদ্ধ হতেই মুখ খুললেন রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

বলিউড থেকে নিষিদ্ধ হতেই মুখ খুললেন রণবীর

পরপর দুটি ‘ধুরন্ধর’ দিয়ে বলিউডে ছড়ি ঘোরাচ্ছেন রণবীর সিং। ভক্তদের ভালোবাসার চাদর গায়ে নিয়ে ঘুরছেন। ঠিক তখন তার বিরুদ্ধে নিষিদ্ধাদেশ বি-টাউনের। শুরুতে চুপচাপ থাকলেও বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, রণবীরের মুখপাত্রের মাধ্যমে জানানো হয়েছে— “রণবীর সিং চলচ্চিত্র জগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে গভীর শ্রদ্ধা করেন। তিনি ইচ্ছাকৃতভাবেই এতদিন নীরব ছিলেন, কারণ ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত আলোচনা মর্যাদা এবং পরিণত মানসিকতা দিয়েই সামলানো উচিত বলে তিনি মনে করেন।” 

446c17903ba7ddb128d94d976914fa84353142ccafc3c148_(2)

এরইমধ্যে চাউর হয়েছে, রণবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার একমাত্র কারণ ‘ডন ৩’। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পর পর্দায় ডন হওয়ার কথা ছিল তার। সেই অনুযায়ী কাজ গোছাচ্ছিলেন পরিচালক ফারহান আখতার। প্রস্তুতি ছিল দীর্ঘদিনের।

কিন্তু শুটিং শুরুর আগ মুহূর্তে বেঁকে বসেন পর্দার হামজা মাজহারি। এতে বড় বিপদে পড়ে প্রযোজনা সংস্থা। ফারহান অভিযোগ ঠুকে বসেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তথা FWICE-এর কাছে।

ranveer-singh-1779727032

রণবীরকে একাধিকবার আলোচনায় বসার নোটিস পাঠায় FWICE। কিন্তু অভিনেতা বরাবরই নীরব থেকে করেন অসহযোগিতামূলক আচরণ। এরপরই কঠোর সিদ্ধান্ত সংগঠনের। তার বিরুদ্ধে জারি করা হয় ‘নন-কো-অপারেশন ডিরেকটিভ’।

নিষিদ্ধাদেশ জারি হতেই নড়েচড়ে বসেন রণবীর অনুরাগীরা। কেননা ফেডারেশনের কর্তাব্যক্তিরা জানিয়েছেন বড় তারকা বলে পাড় পাওয়ার সুযোগ নেই রণবীরের। অনিয়মের খেসারত দিতেই হবে। এরপরই অভিনেতার পক্ষ থেকে এই বিবৃতি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর