বিনোদন প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ১০:৩৯ এএম
দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গত রোববার (১৪ জুন) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মেরী মনোয়ার।
লাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
তিনি বলেন, ‘মুস্তাফা মনোয়ার নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত (নিউমোনিয়ার ব্যাকটেরিয়া হলো একদল ক্ষতিকারক জীবাণু, যা ফুসফুসে সংক্রমণ ঘটায়) হয়েছেন। এই ব্যাকটেরিয়াটা খুব খারাপ। নিউমোনিয়ার মধ্যে অনেক রকম নিউমোনিয়া আছে। এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো ছিল ওগুলো এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে।’

তিনি আরও জানান, গত দুবছর ধরে মুস্তাফা মনোয়ারকে অনেকবার হাসপাতালে যাতায়াত করতে হয়েছে। তবে এবার গত ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মেরী মনোয়ারের ভাষ্য, ১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
কাজী নজরুলের সাম্যবাদী কাব্যের বিশেষ সংকলন 'গাহি সাম্যের গান'
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তাঁর বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।

নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করে মুস্তাফা মনোয়ার কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞানে ভর্তি হন। সেখানে তিনি পড়াশোনা না করে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হন।
চামড়া শিল্পে শোভন কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
কলকাতা থেকে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পাওয়া এই শিল্পী বর্ণিল কর্মজীবনে আরও অনেক পুরস্কার পেয়েছেন।
ইএইচ/