images

বিনোদন

তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন আমির খান

বিনোদন ডেস্ক

০৫ জুন ২০২৬, ১০:১০ এএম

বলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন চলছিল আমির খানের বিয়ে নিয়ে। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিয়েছিলেন। বাকি ছিল কেবল চার হাত এক হওয়ার। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের তৃতীয় বিয়ের খবর নিশ্চিত করলেন আমির নিজেই। আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা। 

বিয়ের খবরটি সত্যি কি না— এমন প্রশ্নের জবাবে আমির বলেন, ‘এখন আমি আমেরিকা যাচ্ছি। তবে বিয়ের খবর সত্যি। ৫ জুলাই বিয়ে অনুষ্ঠিত হবে।’ আমিরের তৃতীয় বিয়ের খবরটি সামনে আসার পর থেকে তাঁর অনুরাগীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে সমালোচকদের একাংশ অভিনেতাকে খোঁচা দিতে ছাড়ছেন না। 

image

এদিকে আমিরের তৃতীয় বিয়ের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। তিনি মনে করেন, বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে আমির সাহসের পরিচয় দিয়েছেন। মিস্টার পারফেকশনিস্টকে শুভেচ্ছা জানিয়ে সুচিত্রা বলেন, ‘শুভেচ্ছা ওঁকে। সত্যিই সাহসী পদক্ষেপ। আমার মনে হয়, মন খুলে বার বার ভালোবাসা সুন্দর বিষয়। বার বার ভালোবাসতে পারা সত্যিই আশীর্বাদের মতো। ওঁর সাফল্য কামনা করি।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পরিবারের ঘনিষ্টদের উপস্থিতিতেই সম্পন্ন হবে আমির ও গৌরীর বিয়ের আনুষ্ঠানিকতা। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির।