images

বিনোদন

মায়ের কবরে শায়িত অভিনেতা আতাউর রহমান

বিনোদন ডেস্ক

১৩ মে ২০২৬, ০৯:৫৭ এএম

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বরেণ্য নাট্যজন ও অভিনেতা আতাউর রহমান। মঙ্গলবার (১২ মে) বিকেলে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 

এর আগে রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন অভিনেতার ছোট ভাই আবু নোমান মামুদুর। জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার  জন্য মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহিদ মিনার। 

অভিনেতা-নাট্যকার আতাউর রহমান মারা গেছেন

গেল সোমবার (১১ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঢাকা মেইলকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গত শুক্রবার বাসায় পড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় আতাউর রহমানের। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান অভিনেতার লাইফ সাপোর্ট প্রয়োজন।

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা, বনানীতে দাফন

তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম আতাউর রহমানের।