মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা, বনানীতে দাফন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা, বনানীতে দাফন 

স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানানো হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তারপর সেখান থেকে অভিনেতার মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

মঙ্গলবার (১২ মে) জোহরের নামাজের পর মগবাজারের নিজ বাসভবনের সামনে একটি খোলা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাখা হবে। যেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।


বিজ্ঞাপন


আজ ১২ মে দিবাপূর্ব রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত শুক্রবার বাসায় পড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় আতাউর রহমানের। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান অভিনেতার লাইফ সাপোর্ট প্রয়োজন।

তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


বিজ্ঞাপন


আতাউর রহমানের শারীরিক অবস্থা নিয়ে তার কন্যা শর্মিষ্ঠা রহমান বলেছিলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে— চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’ কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বর্ষীয়ান এ অভিনেতা।

আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এরমধ্যে একুশে পদক ও স্বাধীনতা পদক উল্লেখযোগ্য।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর