images

বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে না ‘বিদায়’

বিনোদন প্রতিবেদক

১২ মে ২০২৬, ০২:৩৫ পিএম

‘বরবাদ’ দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিয়ে দ্বিতীয় সিনেমায় নেন সিয়াম আহমেদকে। গেল রোজার ঈদে ‘রাক্ষস’ নামের সে সিনেমাটি তাক লাগিয়ে দেয়। কোরবানি ঈদের আসার কথা ছিল পরিচালকের নতুন সিনেমা ‘বিদায়’।  

তবে আসন্ন মুক্তির কথা থাকলেও প্রযোজক শাহরিন আক্তার সুমি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন, কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে না ‘বিদায়’। কারণ জানতে চাইলে কিছু বলেননি প্রযোজক। 

শাকিব না, 'বরবাদ'-এর পরিচালকের ছবিতে বাপ্পারাজ-দীঘি

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী দুর্গাপূজার উৎসবে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি বাকি আছে অল্প কিছু শুটিং। এ বিষয়ে মুঠোফোনে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। 

প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এগিয়েছে ‘বিদায়’-এর গল্প। এ ছবিতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে। এটি একটি মানবিক সচেতনতামূলক গল্প বলে জানা গেছে। 

বাপ্পারাজের রহস্যজনক পোস্ট, বিরহের চরিত্রকে বিদায় জানাচ্ছেন অভিনেতা!

বাপ্পারাজ ছাড়াও ‘বিদায়’-এ অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ। 

আরআর/ইএইচ