images

বিনোদন

ভোটের ফলাফলের দিন মন্দিরে কথিত প্রেমিকা, বিজয়ের জন্য পূজা দিলেন!

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২৬, ১২:১৭ পিএম

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। ঠিক তখন অভিনেতার কথিত প্রেমিকা তৃষা কৃষ্ণানকে দেখা গেল মন্দিরে পূজা দিতে। এরপর থেকেই গুঞ্জন, বিজয়ের জয় কামনা করে পূজা দিচ্ছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তৃষাকে দেখা গেছে তিরুপতি মন্দিরে প্রার্থনায় মগ্ন। নিরিবিলি পরিবেশে নীরবে আধ্যাত্মিক ধ্যানে নায়িকা।

trisa

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অধিকাংশের ধারণা, বিজয় ও তার দলের সাফল্য কামনা করছেন তৃষা। তাই আজ ৪ মে নির্বাচনের ফল ঘোষণার দিন ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে প্রার্থনা করতে গেছেন তিনি।

এদিকে আজ ৪ মে তৃষার জন্মদিন। অনেকের ধারণা বিজয়ের নির্বাচন না, নিজের ৪৩তম জন্মদিনে আশীর্বাদ নিতে তিরুপতির উদ্দেশে যাত্রা করেন তিনি। মগ্ন হন পূজা অর্চনায়। তবে বিষয়টি নিয়ে তৃষা কিছু না বলায় ধোঁয়াশাই থেকে যাচ্ছে।

thalapathy-vijay-trisha-krishnan-69b4363caf181

বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন অনেকদিনের। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একই রঙের পোশাকে দেখা যায়। এরপর থেকে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। যদিও পরে বিজয় জানান, রাজনীতিতে হেনস্তা করতেই বিরোধী পক্ষ তৃষাকে নিয়ে গুজব রটিয়েছে।

আরআর