সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

বিপুল ভোটে এগিয়ে বিজয়ের দল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

বিপুল ভোটে এগিয়ে বিজয়ের দল টিভিকে

আর মাত্র কয়েক ঘণ্টা পর জানা যাবে কে হচ্ছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। কার হাতে উঠছে রাজ্যের পাঁচ বছরের দায়িত্ব। চলছে ভোট গণনা। ৪ মে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনার প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। 

সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা পাল্টে যেতে শুরু করেছে। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই বাজিমাত করছেন অভিনেতা।


বিজ্ঞাপন


সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজয়ের দল টিভিকে ৭৩টি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে এআইএডিএমকে ৫৫টি আসনে এগিয়ে থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গচ্ছে ক্ষমতাসীন দল ডিএমকে-কে। প্রাথমিক গণনায় এগিয়ে থাকলেও এখন তৃতীয় স্থানে রয়েছে। 

vijoy_sdsdfs

গত ২৩ এপ্রিল ২৩৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে থেকে ডিএমকে, এআইএডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস ছিল। 


বিজ্ঞাপন


নির্বাচন পরবর্তী বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর