শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

নির্বাচনে বিজয়ের প্রতি সমর্থনের ইঙ্গিত কথিত প্রেমিকার!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

লিভ ইন করছেন বিজয়-তৃষা! 

গতকাল অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রীর আসন নিজের কবজায় নিতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতি। ভোট কেন্দ্র করে বিজয়ের কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়।

লিভ ইন করছেন বিজয়-তৃষা!


বিজ্ঞাপন


ভোট দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন তৃষা। এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ভক্তদের দাবি, পোস্টের মাধ্যমে তিনি অভিনেতা ও ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (TVK) প্রধান বিজয় থালাপতির প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘সবাই অবশ্যই ভোট দিন। আজ সেটুকুই বলব।’

তবে ভক্তদের নজর কেড়েছে ছবির ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত গান। তৃষা সেখানে ২০০৪ সালের ব্লকবাস্টার ছবি ‘গিল্লি’-র জনপ্রিয় গান ‘অর্জুনার ভিলু’ ব্যবহার করেছেন। মজার বিষয় হলো, এই ছবিতে তাঁর নায়ক ছিলেন বিজয়। ভক্তদের মতে, বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’-এর প্রতি সমর্থন জানাতেই তৃষা এই গানটি বেছে নিয়েছেন।

শাহরুখকে ছাপিয়ে গেলেন থালাপতি বিজয়


বিজ্ঞাপন


তৃষার পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গেছে। অনেক ভক্ত তাঁকে ‘ভাবি’ বলে সম্বোধন করছেন। একজন লিখেছেন, ‘বিজিএম-ই বলে দিচ্ছে আপনি কাকে ভোট দিয়েছেন।’ আরেকজন লিখেছেন, ‘কী চমৎকার সফট লঞ্চ! ভাইয়ের গান আর তৃষার হাসিই সব বলে দিচ্ছে।’ কেউ কেউ মজা করে লিখেছেন, ‘তৃষা ভেট্টি কাজাগাম’।

বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন অনেকদিনের। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একই রঙের পোশাকে দেখা যায়। এরপর থেকে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর