images

বিনোদন

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

দেশের টেলিভিশন পর্দায় পরিবারভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’। পারিবারিক বন্ধন আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। প্রতিটি চরিত্র খুঁজে পাচ্ছিলেন নিজেদের। অবশেষে অনুষ্ঠানিকভাবে জনপ্রিয় ধারাবাহিকের প্রচার শেষ হচ্ছে। 

কেয়া পায়েলের সঙ্গে খায়রুল বাসারের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেতা

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে নাটকের নির্মাতা রাজ জানান, শেষ হতে চলেছে ‘এটা আমাদেরই গল্প’! সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটকের অভিনয়শিল্পী ও কলাকৌশলীরা। 

drama-amaderoi-golpo-750x536

এ সময় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘আমাদের খারাপ লাগছে যে “এটা আমাদেরই গল্প” একদম শেষ পর্যায়ে। খুব শিগগির এই নাটক টেকনিক্যালি শুটিং অফ হয়ে যাবে। জানি না, এই সেট আর এই গল্প ফিরবে কি না! কিন্তু আপনাদের সবাইকে মিস করব এবং এই গল্পের দর্শকদের মিস করব।’

নতুন পর্বের অপেক্ষায় থাকেন একই কোম্পানির ৩০ জন প্রবাসী

খায়রুল বাসার বলেন, ‘আমার জন্য রাজ ভাই এক বিশাল অভিজ্ঞতা এই প্রজেক্টে। এতগুলো মানুষ আমরা সাত মাস ছিলাম, একটা পরিবারের মতো সবাই ছিলাম। এই নাটকটি যখন আমি দর্শক হিসেবে দেখেছি, নানা জায়গায় ইমোশনাল হয়েছি। এই নাটকে আমার নাম সামির, অনেক মানুষ আমার প্রকৃত নাম জানেন না; কিন্তু সামির নামে চেনেন। আমার মনে হয়, মানুষ আমাকে সামির নামেই চিনুক!’

598436884_1410897291043089_7171064759191577901_n-1024x563

অভিনেত্রী কেয়া পায়েল বলেন, “সব সময় চাইতাম অভিনেত্রী হিসেবে এমন কাজ করতে, যেটা আমাকে দীর্ঘদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। ‘এটা আমাদেরই গল্প’ করার পর মনে হয়েছে, কাল থেকে যদি অভিনয় ছেড়ে দিই তবু আমার কোন আফসোস থাকবে না। কারণ, আমি এমন অসাধারণ একটি সিরিয়াল করতে পেরেছি। এই সিরিয়ালটি আমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে।”

'এটা আমাদেরই গল্প' কী পাকিস্তানি সিরিজের নকল— মুখ খুললেন নির্মাতা

অভিনেত্রী সুনেরাহ্‌ বিনতে কামাল বলেন, “আমার চরিত্রটিও যে এত সাড়া পাবে, এটা আমি ভাবিনি। আমার জীবনে এটা অনেক বড় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। একটা সুন্দর পরিবার পেয়েছি, সবার সাথে বন্ডিং, মজা মাস্তি- সাথে কাজটা ভালো করার তাগিদ, সব মিলিয়ে ‘এটা আমাদেরই গল্প: বেস্ট প্যাকেজ’–ই বলব।” 

khairul

সংবাদ সম্মেলনে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু বলেন, “সব শ্রেণির মানুষের কাছে ‘এটা আমাদেরই গল্প’ তুমুল জনপ্রিয়। একজন সিএনজির ড্রাইভারও ঘাড় ঘুরিয়ে বলে, ‘ও, এটা আমাদেরই গল্পের মা আপনি!’ আবার একদম এলিট ক্লাসের একজনও একই প্রশংসা করেন। এটা আমাদের সার্থকতা। এটা আমাদের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সার্থকতা। যদিও উনি প্রশংসা করলে বিব্রত হন।” 

ইএইচ/