শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

এটা আমাদেরই গল্প

নতুন পর্বের অপেক্ষায় থাকেন একই কোম্পানির ৩০ জন প্রবাসী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

নতুন পর্বের অপেক্ষা করেন একই কোম্পানির ৩০ জন প্রবাসী

পরিবারভিত্তিক গল্পের ধারাবাহিকের সুদিন ফিরে এসেছে ‘এটা আমাদেরই গল্প’-এর হাত ধরে। রোজ বুধ-বৃহস্পতিবার নাটকটির জন্য দর্শক ইউটিউবের সামনে বসে থাকেন। দেশের বাইরে অবস্থানরত বাঙালিদের পছন্দের তালিকায়ও রয়েছে সিরিয়ালটি। 

সৌদি আরবের রিয়াদের একটি প্রতিষ্ঠানে কর্মরত ৩০ জন বাংলাদেশি নিয়মিত অপেক্ষা করেন ‘এটা আমাদেরই গল্প’-এর নতুন পর্ব দেখতে। ওই ৩০ জনের একজন মুরাদ শেখ। 


বিজ্ঞাপন


drama-amaderoi-golpo-750x536

ঢাকা মেইলকে বলেন, ‘‘পরিবারভিত্তিক গল্প, পাশাপাশি অশালীন কথাবার্তা-গালাগাল নেই। সব মিলিয়ে সুস্থ গল্পের একটি সিরিয়াল। এজন্য ‘এটা আমাদেরই গল্প’ ভালো লাগে। নতুন পর্বের জন্য আমরা একই কোম্পানির ৩০ জন বাঙালি অপেক্ষায় থাকি।’’ 

পরিবার ছেড়ে বিদেশ বিভূঁইয়ে থাকা প্রবাসীদের আবেগী করে তোলে এটা আমাদেরই গল্পের বিভিন্ন ঘটনা। উল্লেখ করে মুরাদ বলেন, ‘‘আমরা যারা দেশের বাইরে থাকি তারা পরিবারকে খুব মিস করি। ‘এটা আমাদেরই গল্প’  দেখে নিজেদের পরিবারের কথা মনে পড়ে। পরিবারের সদস্যদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারি। বিশেষ করে সম্প্রীতি, আন্তরিকতা, ভ্রাতৃত্ব— বিষয়গুলো ছুঁয়ে দেয়, আবেগী করে তোলে।’’ 

122284623_10223409983938336_2912336962649024709_n


বিজ্ঞাপন


সিরিয়ালের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে নিয়ে প্রবাসী মুরাদ বলেন, ‘‘মোস্তফা কামাল রাজের কাজের সঙ্গে আগে থেকেই পরিচিত আমি। ওনার কাজের মধ্যে পরিবারকে খুঁজে পাওয়া যায়। ‘এটা আমাদেরই গল্পে’র ক্ষেত্রেও তাই। আশা করি উনি আগামীতেও এরকম গল্প আমাদের উপহার দেবেন।’’  

‘এটা আমাদেরই গল্প’ নিয়ে প্রবাসী দর্শকের মুগ্ধতার কথা শুনে মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমরা দর্শকের ভালোবাসার জন্য-ই কাজ করি। কোনো কাজের প্রতি তারা যখন এভাবে ভালোবাসা প্রদর্শন করেন তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। যেসব প্রবাসী ভাইয়েরা তাদের মূল্যবান সময় ব্যয় করে সিরিয়ালটি দেখছেন তাদের ধন্যবাদ।’ 

598436884_1410897291043089_7171064759191577901_n-1024x563

‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা মিঠু, দীপা খন্দকার প্রমুখ। অন্যদিকে ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির।

আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর