বিনোদন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
রোববার চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ অনন্তলোকে পাড়ি জমিয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে শোকপ্রকাশ করতে গিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠি।
অভিনেত্রী ভুলবশত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লতা মঙ্গেশকরের একটি ছবি শেয়ার করে শোকজ্ঞাপন করেন। আর তাতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন আথিয়া। ভুল চোখে পড়তেই অভিনেত্রী তার পোস্টটি সরিয়ে ফেলেন। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় সয়লাব ছবির স্ক্রিনশট।
আশা ভোঁসলের কণ্ঠ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে: শাহরুখ খান
আশা ভোঁসলে নেই ভাবতেই পারছি না: সাবিনা ইয়াসমিন
নেটিজেনদের একজন লিখেছেন, ‘আথিয়া হলেন বুদ্ধিহীন রূপের প্রতিমূর্তি। তিনি প্রয়াত আশা ভোঁসলের ছবির পরিবর্তে প্রয়াত লতা মঙ্গেশকরের ছবি দিয়ে একটি স্টোরি পোস্ট করেছেন। নেপোকিডরা কোনো পরিশ্রম ছাড়াই যে কোনোভাবে প্রাসঙ্গিক হতে চায়; এ কারণেই তাদের সিনেমা ফ্লপ হয় আর তারা এমন ভুল করে।’

অন্য একজন লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ কতটা অসতর্ক হতে পারে তা দেখে সত্যিই দুঃখ হয়। আশা ভোঁসলের মৃত্যুতে আথিয়া লতা মঙ্গেশকরের ছবি শেয়ার করেছেন। এটা ছোট ভুল নয়, এমন মুহূর্তে পোস্ট করার আগে অন্তত একবার যাচাই করে নেওয়া উচিত। আপনার প্রাথমিক জ্ঞান যদি শূন্য হয়, তবে শুধু একটি সাধারণ শোকবার্তা পোস্ট করুন।’
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য কবে
যে ঘরে স্বামী মারা গেছেন সেই ঘরে আর কখনও প্রবেশ করেননি আশা ভোঁসলে
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আশা ভোঁসলে। আজ সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হবে।
ইএইচ/