সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

আশা ভোঁসলের কণ্ঠ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে: শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

আশা ভোঁসলের কণ্ঠ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে: শাহরুখ খান

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। 

প্রখ্যাত সংগীতশিল্পীর প্রয়াণে শোক বার্তায় অভিনেতা লিখেছেন, ‘আশা ভোসলের চলে যাওয়ার খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে।’


বিজ্ঞাপন


কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য কবে

আশা ভোঁসলে নেই ভাবতেই পারছি না: সাবিনা ইয়াসমিন

শাহরুখ আরও লিখেছেন, ‘আশা ভোসলের মৃত্যুর খবরে সত্যিই খুব খারাপ লাগছে। তার কণ্ঠ ছিল ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ আর এই কণ্ঠ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।’ 

তিনি যোগ করেন, ‘তিনি এমন এক প্রতিভা, যিনি নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে সময়কে অতিক্রম করে চিরকাল বেঁচে থাকবেন।’


বিজ্ঞাপন


সবশেষে আশা ভোঁসলের কথা স্মৃতিচারণ করে শাহরুখ বলেন, “তিনি সব সময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছেন, তাকে আমি খুব মিস করব।’ বার্তার শেষে মারাঠি ভাষায় ‘তাই’ (বড় বোন) সম্বোধন করে শাহরুখ লেখেন, ‘শান্তিতে থাকুন, আশা তাই… আপনাকে ভালোবাসি।”

যে ঘরে স্বামী মারা গেছেন সে ঘরে আর কখনও প্রবেশ করেননি আশা ভোঁসলে

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

১৯৪৩ সালে মারাঠি ছবি ‘মাঝা বাল’-এর মাধ্যমে তাঁর গানের ক্যারিয়ার শুরু হয়। ৯২ বছরের দীর্ঘ জীবনে তিনি উপহার দিয়েছেন ১২ হাজারের বেশি গান। ক্যারিয়ারের শুরুতে ‘পিয়া তু আব তো আজা’,‘ও হাসিনা জুলফন ওয়ালি’-এর মতো গানের জন্য ব্যাপক পরিচিতি পান। 

সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারত সরকারের ‘পদ্মবিভূষণ’, ‘দাদাসাহেব ফালকে’ এবং দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মৃত্যুতে উপমহাদেশের সংগীত আকাশে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।   

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর