images

বিনোদন

সেটে কম কথা বলেন অক্ষয়, রাখেন না মোবাইল ফোন 

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

‘ধুরন্ধর’ দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন অক্ষয় খান্না। ছবিটির সিক্যুয়েল মুক্তি পেলেও তাকে নিয়ে আলোচনা থামেনি। উল্টো সামনে আসছে তার সব অদ্ভুত বৈশিষ্ট্য। শুটিং সেটে নাকি কোনো কথা বলেন না। মুঠোফোনও নেন না সঙ্গে। 

ভারতীয় সংবাদমাধ্যমকে অক্ষয় সম্পর্কে তথ্যগুলো দিয়েছেন অভিনেতা দানিশ প্যান্ডোর। তিনি জানান, অক্ষয় বেশি কথা বলেন না ঠিকই, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে তার সঠিকভাবে উত্তর দেন। তিনি কাউকে এড়িয়ে চলেন না, বরং নিজের কাজের মধ্যে মন দিয়ে থাকেন।

দানিশ আরও জানান, সেটে অক্ষয় নিজের মতো থাকেন এবং পুরোপুরি নিজের চরিত্রে ডুবে থাকেন। ক্যামেরা চলতে শুরু করলে তিনি একেবারে চরিত্রে ঢুকে যান। সবচেয়ে অবাক করার মতো বিষয় নাকি, অক্ষয় শুটিংয়ের সময় ফোন ব্যবহারই করেন না। তিনি ফোন নিয়ে বসেনও না। বরং চুপচাপ এক কোণে বসে নিজের অভিনয় নিয়ে ভাবতে থাকেন।

‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাত চরিত্রে দেখা গেছে অক্ষয়কে। ছবির তুরুপের তাস যেন তিনি ছিলেন। তাকে দেখতে সিনেমা হলে লাইন ধরেছেন দর্শক।