images

বিনোদন

বাবা গুপ্তচর, মা মাদক কারবারি— কতটুকু জানেন জ্যাকি চ্যান সম্পর্কে

বিনোদন ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম

অ্যাকশন সিনেমার সংজ্ঞা বদলে দেওয়া কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যানের আজ জন্মদিন। ১৯৫৪ সালের ৭ এপ্রিল হংকংয়ে জন্ম নেওয়া এই অভিনেতার আসল নাম চ্যান কং-সাং। তবে ভক্তদের কাছে তিনি ‘সিং লুং’ বা ‘কুংফু কমেডি কিং’ নামে পরিচিত। বছরের পর বছর ধরে তার সাহসী স্ট্যান্ট এবং সিগনেচার স্টাইলের কারণে তিনি ‘কুংফু কমেডি কিং’ তকমা অর্জন করেছেন। জেনে নেওয়া যাক জ্যাকি চ্যান সম্পর্কে অজানা কিছু তথ্য। 

image

মাত্র সাত বছর বয়সে জ্যাকির বাবা-মা তাকে হংকংয়ে রেখে অস্ট্রেলিয়ায় চলে যান। কমিউনিস্ট শাসন থেকে বাঁচতে তারা পালিয়ে গিয়ে আমেরিকান দূতাবাসে কাজ শুরু করেন। তার বাবা ফ্যাং দাওলাং অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একইসঙ্গে তিনি একজন গুপ্তচর ছিলেন বলে ধারণা করা হয়। তার মা একবার আফিম চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এবং সাংহাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সাথে তার যোগাযোগ ছিল।

image

তিনি ক্যানবেরার ডিকসন কলেজে পড়াশোনা করেছেন। এক সময় নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করেছেন। ক্যানবেরার সেই নির্মাণ সাইট থেকেই তার নাম হয় ‘জ্যাকি’। তার আসল নাম ‘চ্যান কং-সান’ উচ্চারণ করতে সহকর্মীদের কষ্ট হতো বলেই তারা তাকে জ্যাকি বলে ডাকতে শুরু করেন।

জ্যাকি চ্যানের মৃত্যু নিয়ে যা জানাল রিউমার স্ক্যানার

২০০৯ সালে চীন সরকার তাকে মাদকবিরোধী দূত হিসেবে নিযুক্ত করে। তিনি সক্রিয়ভাবে মাদকবিরোধী অভিযানে অংশ নেন এবং অবৈধ মাদক নির্মূল ও ব্যবহারকারীদের কঠোর শাস্তির বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘোষণাকে সমর্থন জানান।

image

পর্দায় কখনও খলনায়ক চরিত্রে অভিনয় না করার একটি কঠোর নীতি রয়েছে জ্যাকি চ্যানের। এই কারণেই তিনি ‘লিথাল ওয়েপন ৪’, ‘দ্য ডেমোলিশন ম্যান’ এবং ‘দ্য ওয়ান’-এর মতো জনপ্রিয় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

এবার বলিউডে জ্যাকি চান, সঙ্গে অজয়!

অনেকেই জানেন না যে জ্যাকি চ্যান একজন দক্ষ গায়ক। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত অপেরা শিল্পী এবং চীনে বেশ জনপ্রিয় একজন পপ তারকা। ১৯৮৪ সাল থেকে তিনি প্রায় ২০টি অ্যালবাম প্রকাশ করেছেন। নিজের সিনেমায় প্লেব্যাক করেছেন। ২০০৮ বেইজিং অলিম্পিকের অফিশিয়াল কাউন্টডাউন গানেও তিনি কণ্ঠ দিয়েছিলেন।

image

জ্যাকি একজন সফল উদ্যোক্তাও বটে। তার নিজস্ব পোশাকের ব্র্যান্ড, সুশি রেস্টুরেন্ট চেইন, প্রযোজনা সংস্থা এবং সিনেমা হল রয়েছে। ধারণা করা হয়, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন থেকে ৫৫৭ মিলিয়ন ডলারের কাছাকাছি।

নতুন 'সুপারম্যান' আসছে বাংলাদেশে

১৯৮১ সালে জ্যাকি চ্যান তাইওয়ানিজ অভিনেত্রী জোয়ান লিনের দেখা পান। ১৯৮২ সালের ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেসে তারা বিয়ে করেন। বিয়ের পরদিনই তাদের ছেলে জয়সি চ্যানের জন্ম হয়। পরবর্তীতে এলাইন এনজি ই-লির সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে এবং ১৯৯৯ সালে তাদের এক কন্যা সন্তান (এট্টা এনজি চোক লাম) জন্ম নেয়।

image

জ্যাকি চ্যানের দখলে রয়েছে সবচেয়ে বেশি স্ট্যান্ট করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খ্যাতাব। মজার তথ্য হলো, তার স্ট্যান্টগুলো এতই ঝুঁকিপূর্ণ যে কোনো বীমা কোম্পানি জ্যাকি চ্যানের সিনেমার বিমা করতে রাজি হয় না।

বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ খান

জ্যাকি চ্যান কিংবদন্তি ব্রুস লি-কে আদর্শ মানতেন। মার্শাল আর্টের প্রতি তার একাগ্রতাকে তিনি পছন্দ করতেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ব্রুস লির সিনেমায় স্ট্যান্টম্যান হিসেবেও কাজ করেছেন।

image

জ্যাকি চ্যান স্ট্যান্ট করতে গিয়ে অন্তত ৭০ বার আঘাত পেয়েছেন। আশির দশকে ‘আর্মার অফ গড’ সিনেমার শুটিংয়ের সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। সেই চোটের কারণে তার মাথার খুলিতে এখনও একটি গর্ত রয়েছে।

মোদির কারণে বদলে গেল বলিউড নায়িকার বিয়ের পরিকল্পনা!

জ্যাকি চ্যানের নাম খোদাই করা রয়েছে হলিউড ওয়াক অফ ফেমে। এছাড়া চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়। 

ইএইচ/