বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মোদির কারণে বদলে গেল বলিউড নায়িকার বিয়ের পরিকল্পনা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

মোদির কারণে বদলে গেল বলিউড নায়িকার বিয়ের পরিকল্পনা! 

প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে কয়েক বছর ধরেই জমিয়ে প্রেম করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রাকুলপ্রীত সিং। এবার নিয়েছেন তারা বিয়ের প্রস্তুতি। নতুন বছরের শুরুতে শোনা গিয়েছিল ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। এজন্য জমকালো আয়োজনের পরিকল্পনা ছিল রাকুলের। ইচ্ছা ছিল দেশের বাইরে বসাবেন বিয়ের আসর। কিন্তু সব ভেস্তে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে। 

আরও পড়ুন: প্রতারণার ফাঁদে সালমান, ভক্তদের করলেন সতর্ক

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে বিয়েটি সারার পরিকল্পনা ছিল রাকুল-জ্যাকির। এরইমধ্যে গত বছরের শেষের দিকে এক ভাষণে মোদি আর্জি রাখেন, যাদের জাঁকজমক করে বিয়ে বা যে কোনও সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে— তারা যেন দেশের কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেছেন রাকুলপ্রীত ও জ্যাকি। পশ্চিম এশিয়ার বদলে এ বার ভারতের মাটিতেই বিয়ে করছেন তারা।

আরও পড়ুন: শাহরুখ নন অন্য তারকার সঙ্গে ছবি করতে চেয়েছিলেন দীপিকা

খবর, গাঁটছড়া বাঁধতে নাকি গোয়াকে বেছে নিয়েছেন রাকুলপ্রীত ও জ্যাকি। ভালোবাসার মাসেই একে অন্যের সঙ্গে বাঁধা পড়তে চান তারা কাগজ-কলমে। সেই লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর