images

বিনোদন

জন্মদিনে ভক্তদের জন্য আল্লুর অর্জুনের নতুন চমক

বিনোদন ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম

আগামীকাল ৮ এপ্রিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন। অভিনেতার জীবনের বিশেষ দিন উপলক্ষে ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি। আগামীকাল বুধবার সকাল ১১টায় অভিনেতার দীর্ঘ প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিনেমা ‘AA22 x A6’-এর নাম ঘোষণা করা হবে। 

একসঙ্গে স্বজন হারালেন একঝাঁক তারকা

আল্লু অর্জুনের অজানা যত তথ্য

সামাজিক মাধ্যমে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান পিকচার্স’ একটি টিজার পোস্টার শেয়ার করে এই ঘোষণা দিয়েছে। পোস্টারে একটি রহস্যময় প্রাণীর হাত দেখা গেছে, যা দর্শকদের মনে কৌতূহল উসকে দিয়েছে। 

image

সায়েন্স ফিকশন সিনেমার হাত ধরে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অ্যাটলি এবং অল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি, যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা। দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজিতে প্রধান নারী চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। তবে গুঞ্জন রয়েছে যে রশমিকা মান্দান্না, ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরের মতো তারকারাও থাকবেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে টাইগার শ্রফকেও দেখা যেতে পারে। 

ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন

'ধুরন্ধর ২' দেখে রণবীরকে প্রশংসায় ভাসালেন আল্লু অর্জুন 

পরিচালক অ্যাটলি জানিয়েছেন, এটি তার জীবনের অন্যতম পছন্দের প্রজেক্ট। যেখানে হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স শিল্পীদের সহায়তায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বড় পর্দায় দেখার জন্য দর্শকদের ২০২৭ সালে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অল্লু অর্জুনের এটি ২২তম সিনেমা এবং অ্যাটলির ষষ্ঠ পরিচালনা। দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।  

ইএইচ/