বিনোদন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম
এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজনে অংশ নিতে গিয়ে চরম ক্ষুব্ধ হয়ে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। শুক্রবার (৩ এপ্রিল) সকালে এফডিসির বর্তমান পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি নিয়ে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কড়া সমালোচনা করেন তিনি।
দীর্ঘ বিরতির পর প্রাণের টানে এফডিসিতে গিয়ে সেখানে ‘চাঁদের আলো’ সিনেমার ব্যানার দেখে আবেগাপ্লুত হলেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
২৯ বছর সংসার করলাম এবার আমাকে যেতে দাও— ওমর সানীকে কেন বলেছিলেন
ওমর সানী জানান, এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খানের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন মানুষ সেখানে প্রবেশ করেন। একটি কেপিআই ভুক্ত জায়গায় এমন গণজমায়েত ও শোডাউনকে বিব্রতকর বলে উল্লেখ করেন সানী। যা দেখে সানী অত্যন্ত অপমানিত বোধ করেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
অভিনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখন কোনো শোডাউন ছাড়াই সাধারণ মানুষের মতো চলছেন, যা পুরো দেশকে চমকে দিচ্ছে। অথচ চলচ্চিত্রের জায়গায় এখনো কেন দলীয় আবহে শোডাউন দেখা যাবে? এটা অত্যন্ত দৃষ্টিকটু।’
চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ওমর সানী, মৌসুমীর মনোনয়ন সংগ্রহ নিয়ে যা বললেন
তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রী নিজেই খেলোয়াড় ও শিল্পীদের পেশাদার থাকাকালীন দলীয় প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। চলচ্চিত্র দিবসে এমন বিশৃঙ্খলা দেখলে প্রধানমন্ত্রী নিজেও ‘মাইন্ড’ করবেন বলে সানী মন্তব্য করেন।
এফডিসিতে শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় নিয়ে আক্ষেপ প্রকাশ করে সানী বলেন, ‘শিবা সানু বারবার অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল। প্রকৃত শিল্পীদের সম্মান দেওয়ার পরিবর্তে বহিরাগতরা সেখানে ছবি তোলা এবং জাহির করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। আশা করেছিলাম এফডিসিতে কিংবদন্তি উজ্জ্বল ভাইসহ অনেক সিনিয়রকে পাব কিন্তু কাউকেই দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে।’
ধানের শীষে ভোট দিয়ে খুব দারুণ লাগছে: ওমর সানী
সবশেষে এই তারকা বলেন, ‘বাইরে থেকে এসে আমাদের চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে আমরা চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না।’
ইএইচ/