বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ওমর সানী, মৌসুমীর মনোনয়ন সংগ্রহ নিয়ে যা বললেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ওমর সানী, মৌসুমীর মনোনয়ন সংগ্রহ নিয়ে যা বললেন

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। রাজনীতি, খেলাধুলা কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবার জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। 

ওই পোস্টে নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন, এমন প্রমাণ থাকলে তা সামনে আনার আহ্বান জানান ওমর সানী। সেই চ্যালেঞ্জের জবাবে পালটা কটাক্ষের শিকার হন তিনি। নেটিজেনদের একাংশ তাঁর স্ত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত টেনে আনেন। ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি সামনে এনে রীতিমতো সানীকে খোঁচা দিতে শুরু করেন নেটিজেনরা।  

ধানের শীষের ভোট দিতে চেয়ে তীব্র সমালোচনার মুখ পড়েছেন অভিনেতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ভাইরাল মৌসুমীর মনোনয়নপত্র সংগ্রহের বেশ কিছু ছবি ও ভিডিও। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার ওমর সানীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।  

image

এদিকে সমালোচনার মুখে নীরবতা ভেঙেছেন ওমর সানী। বুধবার ২টার দিকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ওই ভিডিওর শুরুতে কিছু ছাই উড়িয়ে সানী বলেন, ‘এভাবে পুড়া বাংলাদেশকে দেখতে চাই না। বাংলাদেশকে একটি দারুণ জায়গা দেখতে চাই। আপনাদের সবাইকে স্মরণ করে দিতে চাই, আগামী ১২ তারিখে সবাই ভোট দিতে যাব। অতীত ভুলে আপনার কাছে যিনি যোগ্য হবেন তাকেই ভোটটি দেবেন। আমার কাছে যে যোগ্য আমি তাঁকেই ভোটটি দেব।’

ভিডিওতে মৌসুমীর মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে ইঙ্গিত করে ওমর সানী বলেন, ‘আমি একটি দল ও মার্কাকে সমর্থন দিতেই পারি। এজন্য আপনি আমাকে তিরস্কার করবেন তা কিন্তু নয়। পৃথিবীর বুকে বহু পরিবার আছে যে পরিবারের বাবা একটি দল করেন, মেয়ে অন্য একটি দল করেন। দিনশেষে একসঙ্গে বসবাস করে।’

সবশেষে তিনি বলেন, “ভোট দেওয়া শেষ করে আমরা আল্লাহর কাছে বলব, ‘হে আল্লাহ, আমাকে এবং আমাদের দেশকে আপনি রক্ষ করুন। যারা আমার কথা শুনছে তাঁদেরকে ভালো রাখুন।’ সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘তিরস্কার করে নিজেকে ছোট করে লাভ নেই। আমাকে গালি দিয়ে আমার পাপের অংশ আপনি নিয়ে যাচ্ছেন।’

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর