images

বিনোদন

চার দিনেই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’ 

বিনোদন ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

এবারের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। 

যে কারণে 'রাক্ষস' ছেড়ে 'বনলতা এক্সপ্রেস'-এ সাবিলা নূর

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মুক্তির মাত্র চার দিনের মাথায় ছবিটি ১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা থেকে চার দিনে মোট ৮৫ লাখ এবং ব্লকবাস্টার সিনেমাসে ১৫ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে।

badhan

মুক্তির প্রথম দিনে সিনেমাটি ১৮.৫৪ লাখ টাকার টিকিট বিক্রি করেছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে দাড়ায় ২২.২৬ লাখ টাকা এবং আর তৃতীয় দিনে সিনেমাটি ২৮.৮৯ লাখ টাকার টিকিট বিক্রি করে। 

তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজের (ডা. আশহাব), জাকিয়া বারী মম (আফিয়া), শ্যামল মাওলার (আজিজ) এবং ইন্তেখাব দিনারের (বড় চাচা)। এছাড়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। 

'বনলতা এক্সপ্রেস'-এর যাত্রা শুরু, ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে?

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’। শিগগির সিনেমাটির গান ও ট্রেলার মুক্তি পাবে। 

image

সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। চঞ্চল মন্ত্রী চরিত্রে তার স্ত্রী আজমেরি। অন্যদিকে মোশাররফ একজন ভবঘুরে মদ্যপ মানুষ।  

'বনলতা এক্সপ্রেস' দিয়ে বড় পর্দায় অভিষেক মাশার

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’। শিগগির সিনেমাটির গান ও ট্রেলার মুক্তি পাবে। 

ইএইচ/