রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রা শুরু, ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রা শুরু, ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে? 

আর মাত্র কয়েকদিন পর রোজার ঈদ। ঈদের আমেজ বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহ মুক্তি পাচ্ছে একগুচ্ছো সিনেমা। ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারণা। গেল মঙ্গলবার মুক্তি পেয়েছে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার টিজার।

১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে। তারকাবহুল সিনেমায় দেখা যাবে দেখা যাবে শরিফুল রাজের (ডা. আশহাব), জাকিয়া বারী মম (আফিয়া), শ্যামল মাওলার (আজিজ) এবং ইন্তেখাব দিনারের (বড় চাচা)। এছাড়া থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন, তাকে দেখা যাবে সুরমা চরিত্রে।

image

সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে পর্দায় আসবেন মোশাররফ করিম। চঞ্চল মন্ত্রী চরিত্রে তার স্ত্রী আজমেরি। অন্যদিকে মোশাররফ একজন ভবঘুরে মদ্যপ মানুষ। 

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। 

image

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’। শিগগির সিনেমাটির গান ও ট্রেলার মুক্তি পাবে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর