images

বিনোদন

স্ত্রীর আত্মহত্যা, জাহের আলভীকে নিয়ে যা বললেন নীলা ইসরাফিল 

বিনোদন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ইকরা।

এদিকে ইকরার আত্মহত্যায় সামাজিক মাধ্যম যখন সরগরম তখন জাহের আলভীকে নিয়ে কথা বললেন অভিনেত্রী ও জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। 

নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘একজন সহশিল্পী হিসেবে জাহের আলভীকে যতটুকু জানি, পরিবারের জন্য ভীষণ কেয়ারিং। এমন একজন মানুষের পরিবারের ওপর এভাবে শোক নেমে আসা খুব কষ্টের।’

এরপর লেখেন, ‘দুঃখ কখনও সমাধান না, সুইসাইড কোনো সমাধান না। দয়া করে কথা বলুন, সাহায্য নিন। ইকরার আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারটির জন্য অনেক দোয়া ও শক্তি প্রার্থনা করছি।’ 

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানান, গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবার।

২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।