শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু 

নাট্য অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই। রহস্যজনক মৃত্যু হয়েছে তার। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। তারা ইকরার মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এদিকে এইমুহূর্তে নাটকের কাজে নেপাল আছেন জাহের আলভী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, যাই শুনেছেন এসব নিয়ে এখনই কিছু প্রকাশ কইরেন না। আমি কথা বলার মতো অবস্থায় নেই।’

এ প্রসঙ্গে ইকরার চাচা বিপু খান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমি ময়মনসিংহের ভালুকায় আছি। সেখান থেকে পরিবারের সবাই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছি।

২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে এক কন্যা সন্তান রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর