বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন আলভী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন আলভী

নাট্য অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। 

এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুললেন আলভী। আজ ২৮ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম ।খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

সবার উদ্দেশে আলভী লেখেন, ‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর