images

বিনোদন

২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, সুখকর ছিল না রাশমিকার অভিজ্ঞতা 

বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি কাগজ-কলমে একে অন্যের হতে চলেছেন বিজয়-রাশমিকা। যদিও পাঁচ বছর ধরেই মানসিক ভাবে এক তারা। এবার রাশমিকা জানালেন বিজয়কে প্রথম চুমুর অভিজ্ঞতা। 

২০০ মানুষের সামনে বিজয়কে প্রথম চুমু দিয়েছিলেন রাশমিকা। তবে মনের টানে না, গল্পের টানে। ‘গীত গোবিন্দম’ ছবিতে প্রথম জুটি বাঁধেন রাশমিকা-বিজয়। ওই সিনেমায় ঠোঁটে  ঠোঁট রেখেছিলেন দুজন। তবে অভিজ্ঞতা সুখের ছিল না।

এ সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে রাশমিকা বলেন, ‘‘খুব অস্বস্তি হচ্ছিল ইউনিটের ২০০ জন লোকের সামনে এমন একটা দৃশ্য করতে। আমি আর বিজয় খুবই অস্বস্তিতেও ছিলাম। যদিও পুরোটাই খুব পেশাদার ভঙ্গিতে হয়েছিল।’’

‘গীত গোবিন্দম’-এ পর্দায় রসায়ন করতে গিয়ে পর্দার আড়ালেও কাছাকাছি হন রাশমিকা-বিজয়। এর আগে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল রক্ষগিত শেঠির। বাগদানও করেছিলেন তারা। কিন্তু বিয়ের আগেই হয় বিচ্ছেদ। 

রক্ষিতের সঙ্গে বিচ্ছেদের পর টানা পাঁচ বছর বিজয়ের সঙ্গে প্রেম।  বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসে ভক্তদের ধারণাকে বাস্তবে রূপ দিচ্ছেন তারা।

আরআর