বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাশমিকা-বিজয় বিয়ের সিলমোহর, কোথায় বসছে অনুষ্ঠান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম

শেয়ার করুন:

রাশমিকা-বিজয় বিয়ের সিলমোহর, কোথায় বসছে অনুষ্ঠান

দক্ষিণ তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকুন্ডার বিয়ের কথা প্রায় সবারই জানা। বিভিন্ন মহলে গুঞ্জন উঠলেও মুখে কুলুপ এঁটে ছিলেন এই দুজন। অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারকা জুটি জানিয়েছেন তাদের আসন্ন বিবাহের নাম হবে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। বিজয় ও রাশমিকার নাম জোড়া লাগিয়ে বহু বছর আগে ভক্তরা তাদের এই নাম তৈরি করেছিলেন। সেই নামকেই সম্মান জানিয়ে নিজেদের বিয়ের নামকরণ করছেন তারা। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হবে বিয়ে। 

gossip-rashmika-doing-a-special-role-in-family-star_b_0112230655_20250504_131917684_(1)_20251004_120725750

বিয়ের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে তারা লিখেছেন, “আমাদের প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কিছু পরিকল্পনা করার আগেই আপনারা আমাদের জন্য ভালোবাসা দিয়ে একটি নাম দিয়েছিলেন—‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে আমাদের এক হওয়ার দিনটির নাম আপনাদের সম্মানে রাখছি—‘দ্য ওয়েডিং অব বিরোশ’। এত ভালোবাসায় আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের অংশ হয়ে থাকবেন।”

প্রতিবেদন থেকে জানা গেছে, বিয়ের পর রাশমিকা ও বিজয়ের হায়দরাবাদ ও মুম্বাইয়ে আলাদা দুটি রিসেপশনের পরিকল্পনাও রয়েছে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর