বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

বিজয়-রাশমিকার বিয়ে

ওয়েলকাম ড্রিংকে নারকেলের পানি, কলাপাতায় দেওয়া হবে খাবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

ওয়েলকাম ড্রিংকে নারকেলের পানি, কলাপাতায় দেওয়া হবে খাবার

দিন দুয়েক পর (২৬ ফেব্রুয়ারি) কাগজ-কলমে দুজন দুজনার হবেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে বসবে তাদের বিয়ের আসর। এরইমধ্যে উদয়পুরে শুরু হয়ে গেছে প্রাক বিবাহ অনুষ্ঠান। 

রাশমিকা-বিজয়ের বিয়ের আয়োজনে প্রাধান্য পাচ্ছে দক্ষিণী সংস্কৃতি। অতিথিদের স্বাগত জানানো হচ্ছে নারকেলের পানিতে। খাবার দেওয়া হবে কলা পাতায়।   

e8c806a3fe3537f36d5e50dbd568af2fb620baedc67e20f4

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদয়পুরেও দক্ষিণী সংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছেন রাশমিকা-বিজয়। পোশাক থেকে খাবার সবকিছুতেই রয়েছে শিকড়ের ছোঁয়া। নারকেলের পানি দিয়ে স্বাগত জানানো হচ্ছে অতিথিদের। বিয়ের দিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়।

কেননা দক্ষিণী সংস্কৃতিতে কলাপাতা ও নারকেলের পানি গুরুত্বপূর্ণ দুটি উপাদান। সেকারণেই নায়ক-নায়িকার বিয়েতে ওয়েলকাম ড্রিংকে রয়েছে। তাছাড়া দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্য বহু প্রজন্মের। এ রীতিরও ব্যত্যয় ঘটছে না। 

1645518018_vijay_20250504_132019695_20250616_124419208

এরইমধ্যে বিজয়-রাশমিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি-ভিডিও ফাঁস হয়েছে। দেখে বোঝা যাচ্ছে, জমিয়ে উদযাপন চলছে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস। জলকেলিতে ব্যস্ত অতিথিরা। নানারকম ফুল-ফলে সেজে উঠেছে  নৈশভোজের আসর।

উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসতে চলেছে বিজয়-রাশমিকার বিয়ের আসর। প্রাক বিবাহ উৎসবে যোগ দিতে নায়ক-নায়িকার ঘনিষ্ঠজনদের অনেকেই চলে গেছেন সেখানে। আগামী ৪ মার্চ বিজয়-রাশমিকার রিসেপশন। দেখা যেতে পারে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের খান-কাপুর, বচ্চনদেরও।

vijay-rashmika-2026-02-15-12-13-56

শুরুতে বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন বিজয়-রাশমিকা। এখন আর রাখঢাক করছেন না। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবেসে আমাদের একটি নাম দিয়েছিলে- ‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’।”

অনেক দিন ধরে বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসে ভক্তদের ধারণাকে বাস্তবে রূপ দিচ্ছেন তারা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর