Dhaka Mail Logo

বিনোদন

উচ্চ মাধ্যমিকে প্রথম প্রেম, অভিজ্ঞতা ভালো ছিল না: সাদিয়া আয়মান

বিনোদন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তাঁর মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই জয় করেছেন দর্শকদের মন। সম্প্রতি ঢাকা মেইলের কাছে নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। বিশ্ব ভালোবাসা দিবসে তা প্রকাশ করা হলো। 

সাদিয়া জানান, তাঁর প্রথম প্রেম হয়েছিল উচ্চ মাধ্যমিকে পড়ার সময়। কিন্তু সেই সম্পর্কের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। অভিনেত্রীর কথায়, ‘উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথম প্রেম হয়েছিল। তবে সেই প্রেমের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ভালো থাকলে আজকে আমার তাঁর সঙ্গে থাকার কথা।’

image

প্রথম প্রেম নিয়ে অধিকাংশ মানুষের মনে নস্টালজিয়া থাকলেও সাদিয়া আয়মানের ক্ষেত্রে তা ভিন্ন। তাঁর মতে, যে অতীত হারিয়ে গেছে তাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। অভিনেত্রী বলেন, ‘প্রথম প্রেম, নাটক বা সিনেমা করার অনুভূতি অন্যরকম। তবে এই মুহূর্তে প্রথম প্রেম নিয়ে বিশেষ কিছু মনে পড়ছে না। কারণ, যে মানুষ একবার হারিয়ে যায়, তাঁকে আমি কখনও মনে রাখি না। আমি একটু ইমোশনাল মানুষ কিন্তু শক্ত।’

বর্তমান ব্যবস্ততা প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘নতুন বছরে এখন পর্যন্ত তিনটি নাটকে কাজ করেছি। কাজগুলো ঈদুল ফিতরে মুক্তি পাবে। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন কোনো কাজ করা হয়নি। তবে আগের কিছু কাজ আসতে পারে। আমি নিশ্চিত না আসবে কি না। বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। এখন এটাই আমার জন্য সবচেয়ে বড় খবর।’ 

ইএইচ/