Dhaka Mail Logo

বিনোদন

হাসান জাহাঙ্গীরের সঙ্গে বিয়ের গুঞ্জন মৌসুমীর, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

প্রায় আড়াই বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। স্বামীকে ছেড়ে দীর্ঘদিন দেশটিতে অবস্থান করায় প্রায়ই গুঞ্জন ওঠে ওমর সানীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে ‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রীর। সম্প্রতি গুঞ্জন ছড়াই অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হয়েছেন মৌসুমী। 

এবার বাংলাদেশ ছেড়ে নিউইয়র্কের বাসবাসসহ ব্যক্তিগত এবং নানা গুঞ্জনেরি ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী। বিয়ের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কিছু বললেও মানুষ মিথ্যা খবরকেই বেশি উপভোগ করে। এসব ভিত্তিহীন খবর বিরক্তিকর।’ 

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ধরনের গুঞ্জব প্রচারণার মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রচার চান না। মৌসুমীর ভাষ্য, ‘কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে ভিউখোর কিছু মানুষ শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে- যা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, ১৯৯৫ সালে চার হাত এক হয় ওমর সানী-মৌসুমীর। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ‘দোলা’ নামের একটি সিনেমায় কাজ করতে গিয়ে মৌসুমীর প্রতি টান অনুভব করেন সানি। পরে বন্ধুত্বের শুরু, যা গড়ায় প্রণয়ে। 

পর্দায় জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সানি-মৌসুমী। বাস্তব জীবনেও সফল এ তারকা দম্পতি।

ইএইচ/