Dhaka Mail Logo

বিনোদন

শিহাব শাহীন না, ‘গোলাম মামুন ২’-এর পরিচালক তানিম রহমান অংশু

বিনোদন প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

গেল বছরের শেষের দিকে শিহাব জানিয়েছিলেন স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে ‘গোলাম মামুন ২’-এর। শিগগিরই শুরু হবে দৃশ্যধারণ। শুনে যখন অনুরাগীরা আশায় বুক বেঁধেছেন তখন গুঞ্জন শিহাব শাহীন না, ‘গোলাম মামুন ২’ নির্মাণ করবেন তানিম রহমান অংশু। 

বিষয়টি নিয়ে সিরিজটির প্রযোজক হইচই জানিয়েছে আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত মুখ বন্ধ রাখবে তারা। একই সুর অংশুর কণ্ঠে। ঘোষণার আগে কিছু বলতে চাইছেন না তিনি। তবে বিশ্বস্ত সূত্র জানিয়েছে ‘গোলাম মামুন ২’ -এর নির্মাতার আসনে শিহাব শাহীনের বদলে আংশু-ই থাকছেন। 

golam-1754922292

তবে শিহাব শাহীনের কথায় বোঝা গেল ‘গোলাম মামুন ২’ নির্মাণের জন্য সময় বের করতে পারেননি তিনি। ঢাকা মেইলকে এ নির্মাতা বলেন, ‘‘রোজার ঈদের আগে ‘গোলাম মামুন ২’ করার কথা ছিল। কিন্তু সময় দিতে পারিনি। কেননা হাতে প্রায় ৮-১০টি প্রজেক্ট। এরপর কী হয়েছে আমার জানা নেই।’’ 

২০২৪ সালে হইচইয়ে মুক্তি পায় ‘গোলাম মামুন’। শিহাব শাহীনের এ সিরিজটি ছিল অংশু নির্মিত বুকের মধ্যে আগুন-এর স্পিন অব সিরিজ। যার দ্বিতীয়টি বানানোর দায়িত্ব পড়ছে অংশুর কাঁধে-ই। 

golam_mamun1_bmdb_image_20251204_125436515

‘গোলাম মামুন’-এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অপূর্ব। সঙ্গে ছিলেন সাবিলা নূর। আরও অভিনয় করেছিলেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপু প্রমুখ।