বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
বিতর্ক যেন বিগ বস তারকা মুনাওয়ার ফারুকীর নিত্যদিনের সঙ্গী। মাঝে মাঝেই সমালোচিত হন। খেসারত হিসেবে খাটতে হয়েছে জেলও। যদিও সমস্ত বিতর্ক ছাপিয়ে জনপ্রিয়তাও কম নেই। চলুন জেনে নেওয়া যাক এই তারকার সম্পত্তির পরিমাণ।
অল্প বয়সে পেটের ভাত জোগাড় করতে হয় রাস্তায় নামতে হয় মুনাওয়ারকে। ইউটিউবের মাধ্যমে পরিচিতি পেতে শুরু করেন তিনি। এরপর মঞ্চে পারফর্ম শুরু। টিকিট কেটে দর্শক তার কথা শুনতে আসেন। ভাইরাল হয় মুনাওয়ারের সেই সব ভিডিও। সেখান থেকে ‘বিগ বস্’-এ ডাক আসে তার। শেষমেশ ‘বিগ বস্ ১৭’-এর চ্যাম্পিয়ন হন তিনি। পুরস্কার হিসেবে পান ৫০ লাখ রুপি। সঙ্গে গাড়ি।

বর্তমানে দুহাতে উপার্জন করেন মুনাওয়ার। ইনস্টাগ্রামের কোলাবরেশন থেকে আসে ১৫ লাখ। ইউটিউব থেকে ৮ লাখ। অনুষ্ঠান প্রতি তিনি এখন নেন প্রায় সাড়ে তিন লাখ। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০ কোটি রুপি।
তবে জীবনের এই অধ্যায় পর্যন্ত হাঁটতে কম কাটখড় পোড়াতে হয়নি। ছিল টানাটানির সংসার। আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তার মা। অর্থের অভাবে পঞ্চম শ্রেণীর পর আর পড়ালেখাও করা হয়নি।
আরআর