images

বিনোদন

বয়স্ক নারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কিয়ারার বিরুদ্ধে 

বিনোদন ডেস্ক

২২ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

বিমানে বয়স্ক নারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বলিউড তারকা কিয়ারা আদভানির নামে। সামাজিক মাধ্যমে নায়িকার নামে অভিযোগ করেছেন কার্তিকে তিওয়ারি নামের এক ব্যক্তি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ারার সঙ্গে একই বিমানে যাচ্ছিলেন কার্তিক। সঙ্গে ছিল মা-ভাই। গন্তব্য উদয়পুর থেকে মুম্বাই। সেখানেই তার মায়ের সঙ্গে নায়িকা খারাপ ব্যবহার করেছেন, দাবি কার্তিকের।

এক ভিডিওতে কার্তিক বলেন, “তারকাদের ভগবানরূপে পুজো করা বন্ধ করুন। যা ব্যবহার দেখলাম। বাস্তবে নায়ক-নায়িকাদের ব্যবহার যা! আমার মা ভুল করে কিয়ারার আসনে বসে পড়েছিলেন। নিজের সংরক্ষিত আসনে অন্য কেউ বসে পড়লে খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু সেটা ভালোভাবেও বলা যায় যে, ‘এই সিটটা আমার’। সেই কথা বলা তো দূর, মুখের এমন অঙ্গভঙ্গি করেন, যা দেখে খুবই খারাপ লেগেছে।”

কার্তিকের ওই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তা। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি কিয়ারা।