বিনোদন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী বিটিএস-এর গোল্ডেন মাকনে জাংকুক। গতকাল গায়ক তার ২৮তম জন্মদিন পালন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্ত-অনুরাগীরাও প্রিয় গায়কের জন্মদিন উদযাপন করেছেন।
জন্মদিনে অনুরাগীদের জন্য হৃদয়গ্রাহী খবর জানালেন জাংকুক। তিনি প্রাপ্তবয়স্ক ADHD (Attention Deficit Hyperactivity Disorder)–এ ভুগছেন। এক ভক্ত লাইভ চলাকালীন তার অস্থিরভাবে নাড়াচাড়া করা নিয়ে মন্তব্য করলে জাংকুক বলেন, ‘আমার এই স্বভাবটা আছে। আমি এভাবেই নড়াচড়া করি।’
আমেরিকায় একটি মিউজিক ভিডিওর শুট করে দেশে ফেরার পর নিজের অসুস্থতার কথা জানান তিনি। জাংকুকের স্বীকারোক্তি মুহূর্তেই ভক্তদের মন ছুঁয়ে যায়। এর আগে বিভিন্ন লাইভে তার অস্থির আচরণ নিয়ে কটাক্ষ হচ্ছিল। অনেকে তাকে ‘চুপচাপ বসতে’ বলতেন। অবশেষে দীর্ঘদিন ধরে চলা কটাক্ষের জবাব দিলেন।

ADHD কী?
Attention Deficit Hyperactivity Disorder- একটি স্নায়ু–সংক্রান্ত সমস্যা। এটি মনোযোগ ধরে রাখা, স্থির হয়ে বসা বা আকস্মিক প্রবণতা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। সাধারণত শৈশবেই এর লক্ষণ শুরু হয়, তবে প্রাপ্তবয়সেও অনেকের মধ্যে তা থেকে যায়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি অতিরিক্ত অস্থিরতা, এক জায়গায় স্থির হয়ে না বসতে পারা, মনোযোগের ঘাটতি, টাইম ম্যানেজমেন্টের সমস্যা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। চিকিৎসা ও সঠিক পরিচর্যার মাধ্যমে অনেকেই স্বাভাবিক জীবনযাপন করেন।
ইএইচ/