Dhaka Mail Logo

বিনোদন

ফারহানের উদাসীন ছাত্রী ফারিন! 

বিনোদন ডেস্ক

২২ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম

গ্রামের শিক্ষিত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে শফিক। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালানোর জন্য ঘর ভাড়া নিয়ে ব্যাচ আকারে কলেজ শিক্ষার্থীদের পড়ায়। শফিক পড়াশোনা ও শিক্ষকতার প্রতি অত্যন্ত সিরিয়াস। এমনই এক সিরিয়াস শিক্ষকের ভূমিকায় দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে।

অন্যদিকে, একই ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যানের আদরের কন্যা কেয়া আক্তার। পড়াশোনার চেয়ে উদাসীন থাকতেই বেশি পছন্দ করে। সেই কেয়াও মাস্টার শফিকের কাছে পড়তে আসে। এতে শফিক ও কেয়ার মধ্যে তৈরি হয় নানা জটিলতা।

2d48fca7c50236a19840785d24b07075-67de68d2d790e

এমনই এক উদাসীন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের অন্যতম মুখ ফারিন খান। সিরিয়াস শিক্ষক আর উদাসীন ছাত্রীর এই ভিন্ন গল্প নিয়ে ‘লাভ ইউ টিচার’ নামে ঈদের নাটক বানিয়েছেন তৌফিকুল ইসলাম।

নির্মাতার ভাষ্য, ‘শিক্ষক-ছাত্রীর মধ্যকার প্রেমের ঘটনা নতুন নয়। তবে আমাদের গল্পটি পুরনো গল্পের ইউনিক ভার্সন। প্রেম, বিরহ, ফান— গল্পটিতে সবই থাকছে। শিক্ষকের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন অভিনেতা ফারহান। ছাত্রীর চরিত্রে ফারিন মিশে গেছেন। দর্শকরা গল্পটি উপভোগ করবেন, নিশ্চিত।’

1c22d64f0ef6e80fc7998a7e45a573e0-67de691ad76b9

নির্মাণের পাশাপাশি নাটকটির গল্পও তৌফিকুল ইসলামের। সিএমভি’র ব্যানারে বানানো হয়েছে ‘লাভ ইউ টিচার’নামের এ নাটক।